কলাবাগানকে নিয়ে মাশরাফির চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৭:৪৫আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:৪৬

মাশরাফিকাল শুক্রবার সকালেই শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে মাঠে নামছে ৬টি দল। শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। এবারের আসরে তামিম ইকবাল খেলছেন আবাহনীর হয়ে। কাগজে-কলমে শক্তিশালী দল গড়েছে তারা। অন্যদিকে মাশরাফি খেলছেন কলাবাগানের হয়ে। সেই তুলনায় কলাবাগানে তারকা ক্রিকেটার কম।
এদিন দুই তারকা ক্রিকেটারের এমন লড়াই প্রিমিয়ার লিগে বাড়তি উত্তেজনা ছড়াবে এটাই স্বাভাবিক।
বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটাররা মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছেন। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রিমিয়ার লিগে কলাবাগানকে আরও এগিয়ে নিতে চান। এটাই মাশরাফির আপাতত চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতো অবশ্যই ভালো আশা করছি। ভালো খেলতে হবে অবশ্যই। তবে এক তরফাও হতে পারে, আবার চ্যালেঞ্জিংও হতে পারে।’

শুরুটা বড় দলের বিপক্ষে, এটা কিছুটা নেতিবাচক প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘শুধু আবাহনীর জন্য না। কলাবাগানের জন্যও এটা ভিন্ন চ্যালেঞ্জ। সুপার লিগে ওঠা থেকে শুরু করে একটি ভালো অবস্থানে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ। প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলতে হবে। একটা ম্যাচ এদিক-সেদিক হলে সমস্যা।’

কাগজে কলমে আবাহনী শক্তিশালী দল। এটা নিশ্চয়ই আপনাদের বাড়তি সতর্ক করছে? এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘এমনও হতে পারে একতরফা হয়ে যেতে পারে। আবার আমরা ভালো খেলে ম্যাচটা জিতে জেতে পারি। আর আমরা যদি ওই লেভেলের ক্রিকেট না খেলতে পারি, তাহলে একতরফা ম্যাচ হবে। তাদের বড় খেলোয়াড় আছে, আমাদের নেই-ব্যাপারটা তেমন না। এই মুহূর্তে ইতিবাচক চিন্তাই করছি।’

দল যেমনই হোক, কলাবাগানের আশা মাশরাফি তাদের দলে আছে। দল ভালো খেলবে। এই বিষয়ে আপনার ভাবনা কী? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আসলে প্রমাণ করার কিছু নেই। তারা আমাকে অনেক আশা করেই নিয়েছে। তাই আমারও একটা দায়িত্ব আছে। তারা আমার থেকে কী আশা করছে জানি না। তবে আমি আশা করি ভালো কিছুই দিতে পারবো।’

এমন একটি দল নিয়ে কোনও বিস্ময়ের জন্ম দেওয়া যেতে পারে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘কাল বেটার সাইড উইন করবে। কাগজ কলম দিয়ে ক্রিকেট খেলা হয় না। বাংলাদেশ দলের অন্যতম সেরা ইনফর্ম খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে ওদের। তবে এমন না যে সেটা অসম্ভব। এমন জায়গা থেকে যদি আমরা জিতে যাই। সবাই হয়তো আপসেট বলবে। কিন্তু আমি তা বলবো না।’

তরুণ খেলোয়াড়দের জন্য প্রিমিয়ার লিগ দারুণ একটি সুযোগ মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘চার দিনের ক্রিকেট এবং ওয়ানডেতে ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই তরুণদের বাছাই করতে হবে। এখান থেকে ভালো খেলোয়াড় না আসলে সেটা হবে দুঃখজনক। বিপিএল থেকে টি-টোয়েন্টিতে কিছু খেলোয়াড় আসতে পারে, সেটা খুবই স্বাভাবিক। ভালো খেলোয়াড় ওয়ানডে ফরম্যাট বা ফার্স্ট ক্লাস ফরম্যাট থেকেই আসবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক