বিশ্বকাপের শিরোপা না জিতেও বছরকে ইতিবাচক দেখছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

২০২৬ সালটা আর্জেন্টিনার জন্য কম ঘটনাবহুল ছিল না। বিশ্বকাপের ফাইনালে ওঠা, শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ, লিওনেল মেসির বিদায় এবং নতুন প্রজন্মের আগমন—সব মিলিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে দলটি। তবে সবকিছু মিলিয়ে বছরটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

তার মতে, সব সময় জেতা সম্ভব নয়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোও বড় অর্জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় দিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পুরো বছরের পারফরম্যান্স নিয়ে কথা বলেন স্কালোনি।

তিনি বলেন, ‘আমার মনে হয়, বছরটা ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। তবে সব সময় জেতা যায় না। আমরা সন্তুষ্ট।’

বিশ্বকাপে মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতাও আলাদা করে মনে রেখেছেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘বিশ্বকাপের কিছু ম্যাচ নিশ্চয়ই আমাদের মনে থাকবে, যেগুলো ছিল অসাধারণ। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর অনুভূতিগুলো ছিল অবিশ্বাস্য।’

শুধু জয়-পরাজয় নয়, মাঠে আর্জেন্টিনার খেলার ধরন ও পরিচয় ধরে রাখাকেও বড় অর্জন মনে করেন স্কালোনি। তিনি বলেন, ‘দল জিতুক কিংবা হারুক, নিজেদের ফুটবল দর্শন ও প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা ধরে রাখার চেষ্টা করেছে।’

সমর্থকদের ভালোবাসা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। কর্দোবায় দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ স্কালোনি বলেন, ‘মানুষের কাছ থেকে পাওয়া অভ্যর্থনা ছিল অসাধারণ। কর্দোবায় এসে আমি খুব আনন্দিত। মানুষ সব সময় দলকে সমর্থন করে। আমার মনে হয়, জাতীয় দলের প্রতি তাদের ভালোবাসা কমেনি। আমাদের কাজ হলো ভালো ফুটবল খেলে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া, যাতে সমর্থকেরা আমাদের ওপর আস্থা রাখতে পারেন।’

সামনে নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে আশাবাদী স্কালোনি। নিকো পাজসহ তরুণদের প্রশংসা করে তিনি মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত প্রতিভার চেয়ে দলীয় সংহতিই বেশি গুরুত্বপূর্ণ।

আগামী বছরের পরিকল্পনা প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের একটি বেশ সুসংগঠিত ভিত্তি রয়েছে। আগামী বছর কাদের বিপক্ষে খেলা শুরু করবো, সেটি ভালোভাবে দেখতে হবে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিদ্বন্দ্বিতা করা।’

তিনি আরও বলেন, ‘আমি চাই দলটি এভাবেই খেলুক—প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে উঠুক এবং অন্যদের কাছে একটি উদাহরণ হয়ে থাকুক। প্রতিপক্ষকে কীভাবে রুখতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটি বুঝে খেলতে হবে। ফুটবলে একই মান ধরে রাখা কঠিন। আমাদের চ্যালেঞ্জ হলো সেই ধারাবাহিকতা বজায় রাখা।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
দলে ফিরছেন মার্তিনেজ, আর্জেন্টিনার একাদশে চার-পাঁচ পরিবর্তনের আভাস
সর্বশেষ খবর
ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি বিজ্ঞানীদের
ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি বিজ্ঞানীদের
এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে দুটি বাসে আগুন, গুলির শব্দে আতঙ্ক
এমপি দিপু ভূঁইয়ার বাড়ির পাশে দুটি বাসে আগুন, গুলির শব্দে আতঙ্ক
বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী
বিদেশ থেকে উসকানি দিয়ে লাভ হবে না: রিজভী
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক