জাতীয় স্টেডিয়ামে অভিষেকেই ফর্টিসের দাপট, জিতেছে আবাহনীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৮:৩২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৩২

দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। ঐতিহাসিক এই প্রত্যাবর্তনের দিনটি দাপুটে এক জয় দিয়ে স্মরণীয় করে রাখলো ফর্টিস এফসি। সংস্কারকাজ শেষে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রথম ম্যাচে মঙ্গলবার ফেডারেশন কাপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এই মাঠে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই ফর্টিস বড় জয় পেয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরের পর ঐতিহ্যবাহী এই ভেন্যুতে প্রথমবারের মতো গড়িয়েছে ঘরোয়া ফুটবল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন আনুমানিক ৫০০ দর্শক।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফর্টিস। তবে গোলের দেখা পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে আসা বল রহমতগঞ্জের এক ডিফেন্ডার হেডে বিপদমুক্ত করতে চাইলে বক্সের বাইরে বল পেয়ে যান আরিক বিস্তা। নেপালের এই মিডফিল্ডার দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে এগিয়ে দেন ফর্টিসকে।

বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ফর্টিস। ৬৩ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় তারা। সেটি থেকে পা ওমর বাবুর বাঁকানো শট রহমতগঞ্জের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। দৃষ্টিনন্দন গোলে ব্যবধান ২-০ করে।

ম্যাচে ফেরার চেষ্টা করেও ফর্টিসের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি পুরান ঢাকার দল রহমতগঞ্জ। উল্টো যোগ করা সময়ে আরও একবার জালে বল পাঠায় ফর্টিস। ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা ষষ্ঠ মিনিটে পা ওমর বাবুর নিখুঁত পাস থেকে গোল করেন স্টিফেন চুকউদে। তাতে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ফর্টিসের।

জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই এমন দাপুটে জয় পেয়েছে ফর্টিস। অন্যদিকে, টানা হারের বৃত্তে থাকা রহমতগঞ্জ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে চাপে পড়েছে।

এদিকে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ম্যাচের ৫১ মিনিটে শেখ মোরসালিন গোল করে আবাহনীকে এগিয়ে নেন। ৮৭ মিনিটে আল আমিনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

অন্য ম্যাচে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ম্যাচের ৮৮ মিনিটে জাফর ইকবালের করা গোলটিই গড়ে দেয় পার্থক্য। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রাম সিটি এফসি।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দ্রুতগতির ফুটবলের খোঁজে বাংলাদেশ ছাড়ছেন সুকি
পাঁচ বছরের পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
হঠাৎ কেন বাংলাদেশ ছাড়ছেন শুকি?
সর্বশেষ খবর
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং’ পদক পেলেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং’ পদক পেলেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
গায়ক, বংশীবাদক, অভিনেতা—বারী সিদ্দিকী সম্পর্কে ৫ তথ্য
৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড
৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড
শাহজালালে বসছে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট
শাহজালালে বসছে অত্যাধুনিক প্রযুক্তির বার্ড কন্ট্রোল ইউনিট
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা