নিয়ম রক্ষার ম্যাচে মঙ্গলবার রোভার্সের মুখোমুখি জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৮:৪২আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৪

মঙ্গলবার রোভার্সের মুখোমুখি জামালএএফসি কাপ থেকে শেখ জামালের বিদায় আগেই নিশ্চিত। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ তাই নিয়ম রক্ষার। কাল মঙ্গলবার শেষ হোম ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার্স।
এএফসি কাপে প্রথম ম্যাচে এই ট্যাম্পাইন্সের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল শেখ জামাল। ফিরতি পর্বে মধুর প্রতিশোধ নেওয়ার চেয়ে সন্তোষজনক ফলাফলের দিকেই লক্ষ্য জামাল কোচ মানিকের।
গত পরশু অনুশীলন করেছে মাত্র দশ জন খেলোয়াড়। শেখ জামালের মূল ভরসা তিন ফরোয়ার্ডের মধ্যে ওয়েডসন ও এমেকা ইনজুরিতে। কাল ম্যাচ খেলতে পারবেন কিনা নিশ্চয়তা দিতে পারছেন না কোচ শফিকুল ইসলাম মানিক। শেখ জামালের খেলোয়াড় সংকটের ভয়াবহতা ফুটে উঠেছে কোচ মানিকের কণ্ঠে, ‘বিকালে দু-তিন জন (আবাহনীর জুয়েল রানা, শেখ রাসেলের তপু বর্মণ ও মোনায়েম খান রাজু ) খেলোয়াড় আসলে একাদশটা দাঁড় করাতে পারব।’
মালয়েশিয়াতে মাত্র ১৪ জন খেলোয়াড় নিয়ে গিয়েছিল শেখ জামাল। প্রয়োজনেও খেলোয়াড় পরিবর্তন করতে পারেননি কোচ মানিক। জামালের নিজস্ব খেলোয়াড় ইয়াসিন খান লাল কার্ড ও ধার করা ফুটবলার জামাল ভূঁইয়া দুই হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে না পারার সংকটটা আরও গভীর হয়েছে। এএফসি কাপের জন্য মামুনুলদের নিবন্ধন করলেও ঘরোয়া দলবদল নিয়ে সৃষ্ট জটিলতায় অনেককেই পায়নি শেখ জামাল। ইয়ামিন মুন্না, শহিদুল আলম সোহেলসহ আরও ছয় জন খেলোয়াড় নিয়ে ঝামেলা আদালতে গিয়েছে। এরপরেও জামাল ভূঁইয়াকে অনেকটা জোর করে মালয়েশিয়ায় নিয়ে যায় শেখ জামাল। আদালতের সিদ্ধান্ত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের আগে এই ফুটবলাররা কোনও দলের হয়ে খেলতে পারবেন না। এতে আরও জটিলতা বেড়েছে জামালের।

শেখ জামাল যেখানে অস্তিত্বের সন্ধানে সেখানে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্যে সিঙ্গাপুরের ট্যাম্পাইন্স রোভার্স। ট্যাম্পাইন্সের কোচ সুন্দরাম মুরথি শেখ জামাল সম্পর্কে বলেন, ‘প্রথম ম্যাচে আমরা শেখ জামালের বিপক্ষে ৪-০ গোলে জিতলেও এই ম্যাচটি সহজ হবে না। শেখ জামালের দুটি হোম ম্যাচ দেখেছি। বিশেষ করে সেলাঙ্গরের বিপক্ষে পয়েন্ট পেতে পারত তারা।’

তিনি আরও বলেন, ‘চার ম্যাচে সাত পয়েন্ট পাওয়ায় পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে রয়েছে ট্যাম্পাইন্স। পরবর্তী রাউন্ডে খেলার জন্য জামালের বিপক্ষে তিন পয়েন্ট খুবই প্রয়োজন ট্যাম্পাইন্সের।’

চার ম্যাচে জামালের পয়েন্ট শূন্য আর রোভার্সের সাত। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মালয়েশিয়ার সেলাঙ্গরের। সেলাঙ্গর আর রোভার্সের পয়েন্ট সাত করে। এছাড়া গ্রুপের শীর্ষ দল ফিলিপাইনের সেরেস লা সালের পয়েন্ট আট। কাল একই দিনে মুখোমুখি হবে সেলাঙ্গর লা সালে। গ্রুপ খেকে দুটি দল খেলবে দ্বিতীয় রাউন্ড। তাই রোভার্সের জন্য এ ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে