সালাহউদ্দীনকে সমর্থন দিলেন গোলাম রাব্বানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ১৯:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৪

সালাহউদ্দীনকে সমর্থন দিলেন গোলাম রাব্বানি আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানি হেলাল তার প্রতিদ্বন্দ্বী কাজি সালাহউদ্দীনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আজ বুধবার বিকেলে বাফুফে ভবনে গিয়ে সালাহউদ্দীনের প্রতি সমর্থন ব্যক্ত করেন গোলাম রাব্বানি।

তিনি বলেন, 'আমি সালাহউদ্দীনের একজন ভক্ত। একসময় তার পাশে ছিলাম, বিভিন্ন কারণে বিগত কয়েক বছরে হয়তো দূরে সরে গেছি। কিন্তু আমি অাবার তার পাশে ফিরে এসেছি। যে পরিবেশ দেখছি তাতে নির্বাচন করা আমার পক্ষে সম্ভব না। যিনি সালাহউদ্দীনের বিপক্ষে সভাপতি পদপ্রার্থী, আগে কখনও তার ফুটবল সংশ্লিষ্টতা ছিল না। হঠাৎ করে তিনি বাফুফে সভাপতি হয়ে যাবেন আর আমরা এটি মেনে নেব, তা হতে পারে না। আমি বাফুফের নির্বাচনে সকল ভোটার ডেলিগেটসদের প্রতি সালাহউদ্দীনকে ভোট দেওয়ার আহ্বান জানচ্ছি।'

এ সময় কাজী সালাহউদ্দীন হেলালকে স্বাগত জানিয়ে বলেন, 'সে আমার ছোট ভাইয়ের মতো। মাঝখানে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা দূর হয়েছে। সে আবার আমার পাশে ফিরে এসেছে, আমি তাকে অভিনন্দন জানাই। আমি যদি নির্বাচিত হই তবে তার ফুটবল মেধা যথার্থ ব্যবহারের সুযোগ দেব।'

এর আগে আরেক সভাপতি প্রার্থী নুরুল ইসলাম নুরু কামরুল আশরাফ খানের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। ফলে বাফুফে সভাপতি পদে লড়াইটা এখন শুধু কাজী সালাহউদ্দীন ও কামরুল আশরাফ খানের মধ্যেই।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ