প্রিমিয়ার লিগ হকিতে আবাহনীর উড়ন্ত সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৯:৪০আপডেট : ১২ মে ২০১৬, ১৯:৪২

প্রিমিয়ার লিগ হকি উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে উড়ন্ত সূচনা করেছে আবাহনী। লিগের উদ্বোধনী খেলায় আবাহনী ১৪-০ গোলে রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

আবহনীর মিডফিল্ডার রাজীব দাস ২০, ২৬, ৩২ ও ৩৯ মিনিটে ৪টি ফিল্ড গোল, ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিটুল ৩, ২৮ ও , ৪৪ মিনিটে ৩টি ফিল্ড গোল করেন। দুটি করে গোল করেছেন মাকসুদ আলম হাবুল ও সাফকাত রসুল। বাকি তিনটি গোল এসেছে মো. ইরফান, শেখ মো. নান্নু ও কাশিফ আলীর স্টিক থেকে।

রেকর্ড করার জন্য ছোট দলগুলিকেই বেছে নেয় বড় ক্লাবগুলো। এদিনও দেখা গেল এমন দৃশ্য। আবাহনী কোচ মাহবুব হারুন বলেন, 'আমরা তাও একটু সমীহ করেছি। বাকি যারা আছে তারা গোল দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। আমরা চাইলে কমপক্ষে ৩০ টি গোল দিতে পারতাম।'

অসহায় রেলওয়ের ম্যানেজার নুরুল ইসলাম ফারুকি ম্যাচ বলেন, 'আমরা দেশি খেলোয়াড়দেরই প্রাধান্য দিতে চাই। আমার দলে চট্টগ্রামের ৮ জন, রাজশাহীর ৬ জন ও রংপুরের একজন আছেন। তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলবে। প্রথম বিভাগে আমরা চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠেছি। অন্যান্য ক্লাবের মতো হয়তো আমাদের আর্থিক ক্ষমতা নেই, তারপরও চেষ্টা করবো দেশি খেলোয়াড় দিয়ে মান বজায় রাখতে।'

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা এ এস এম মুইজ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরী। এছাড়াও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, লীগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান, সহ-সভাপতি খাজা রহমতউল্লাহসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম