হকি লিগে ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ২০:১৫আপডেট : ৩১ মে ২০১৬, ২০:১৮

হকি লিগে ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিলো আবাহনী মঙ্গলবার গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে মো. ইরফানের হ্যাটট্রিকের সুবাদে আবাহনী  লিমিটেড ৯-৩ গোলে হারিয়েছে মতিঝিলের ক্লাব ওয়ান্ডারার্সকে। ছয় ম্যাচে এটা আবাহনীর চতুর্থ জয়।
ম্যাচের ১৩ মিনিটে আবাহনীই প্রথম গোলের খাতা খুলে। রোম্মান সরকারের ফিল্ড গোল এগিয়ে দল দলটিকে (১-০)। এর দুই মিনিট পরেই শাফকাত রাসুল আরেকটি ফিল্ড গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। ১৮ মিনিটে ওয়ান্ডারার্সের খলিলুর রহমানের ফিল্ড গোলে ব্যবধান কমে (১-২)। ২৫ মিনিটে শাকিল আব্বাসি ফিল্ড গোল করলে আবাহনী আবারও এগিয়ে যায় (৩-১)।
বিরতির পরও গোলবন্যা অব্যাহত থাকে আবাহনীর। আগের চেয়ে আরও দুর্ধর্ষ হয়ে উঠে তারা। ৪২ মিনিটে শাকিল আব্বাসি ও ৪৫ মিনিটে তৌশিক আরশাদ পর পর দুটি ফিল্ড গোল করলে আবাহনী এগিয়ে যায় ৫-১ গোলে। ৪৮ মিনিটে যশিন্দর সিং পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করলে আাবারও ব্যবধান কমাতে সক্ষম হয় ওয়ান্ডারার্স (২-৫)। পরের মিনিটে মাকসুদ আলম হাবুল ফিল্ড গোল করলে ৬-২ গোলে এগিয়ে যায় আবাহনী । এরপর ৫২ ও ৫৭ মিনিটে টানা দুটি পিসি থেকে গোল করেন আবাহনীর মোহাম্মদ ইরফান। ফলে ব্যবধান দাঁড়ায় ৮-২।

৬৩ মিনিটে ওয়ান্ডরার্সের জগজিত সিং ফিল্ড গোল করেন (৩-৮)। ৬৬ মিনিটে পিসি থেকে দলের নবম এবং নিজের হ্যাটট্রিক গোলটি করেন আবাহনীর ইরফান (৯-৩)।

উল্লেখ্য, দু’ম্যাচে ড্র করেছে আবাহনী, সংগ্রহ ১৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়। ঊষা ক্রীড়া চক্র পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষ অবস্থানে।

অন্যদিকে ছয় ম্যাচে ওয়ান্ডারার্সের এটি দ্বিতীয় হার। তিন জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১০। তাদের অবস্থান পঞ্চম।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে