প্রিমিয়ার হকি লিগে ফের শীর্ষে ঊষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৯:৪১আপডেট : ১৪ জুন ২০১৬, ২০:১০

প্রিমিয়ার হকি লিগে ফের শীর্ষে ঊষা গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে ঊষা ক্রীড়া চক্র। আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংক এসআরসিকে ৫-২ গোলে হারিয়ে ফের শীর্ষে উঠেছে ঊষা। ঊষার জয়ের ফলে  গতকাল শীর্ষে ওঠা আবাহনী ফের দ্বিতীয় স্থানে নেমে গেছে।
প্রথমার্ধে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আলিম বেলালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ঊষা। দ্বিতীয়ার্ধের শুরুতে হাসান যুবায়ের নিলয় স্কোরলাইন ৩-০ করেন। ৫৭ মিনিটে রাব্বী সালেহীন রকির গোলে ম্যাচে ফেরার একটু ইঙ্গিত দিয়েছিল সোনালী ব্যাংক। কিন্তু ৬২ মিনিটে আবার আলীম বেলাল ও ৬৪ মিনিটে পুস্কর ক্ষীসা মিমো গোল করলে জয় নিশ্চত হয়ে যায় ঊষার। শেষ দিকে ইহসানউল্লাহ খানের গোল সোনালী ব্যাংকের হারের ব্যবধান কমায়।
১০ ম্যাচে নয় জয় এবং এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলো ঊষা। আগের দিনে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা আবাহনী লিমিটেড নেমে গেলো দ্বিতীয় স্থানে।
এদিকে মঙ্গলবারের অপর ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ এসসি। সেরাজ আলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ এসসি। ওয়ান্ডারার্সকে সমতায় ফেরান সজীব হোসেন। ৬৬ মিনিটে বেলালের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ এসসি। কিন্তু সারোয়ার মোর্শেদ স্কোরলাইন ২-২ করে দেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের