প্রিমিয়ার লিগ হকির সুপার সিক্স শুরু সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ২০:২৬আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:৩৯

প্রিমিয়ার লিগ হকির সুপার সিক্স শুরু সোমবার শিরোপা প্রত্যাশী মেরিনার্স ও লড়াই করে ওপরে উঠে আসা বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলার মধ্য দিয়ে কাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির সুপার সিক্স পর্ব। দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঊষা ও ওয়ান্ডারার্স।

মোট ১২টি দলের শীর্ষ ছয়টি নিয়ে শুরু হওয়া সুপার সিক্সে প্রথম পর্বের পয়েন্ট যোগ হবে। মোট পাঁচটি খেলার পর নির্ধারিত হবে শিরোপা। সুপার সিক্সের দ্বিতীয় দিন অর্থ্যাৎ মঙ্গলবার আবাহনী-মোহামেডানের ম্যাচে স্পষ্ট হয়ে যাবে অনেক সমীকরণ। দুই ঐতিহ্যবাহী দল আছে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে। উভয়েরই পয়েন্ট ২৬। বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও ওয়ান্ডারার্স উভয়ের পয়েন্ট ১৫। এই দুটি দল আছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। 

৩১ ও ২৮ পয়েন্ট শীর্ষে ও দ্বিতীয় অবস্থানে আছে ঊষা ও মেরিনার্স। মূলত এ চারটি দলের মধ্যেই হবে শিরোপা লড়াই। আগে তিন দলের মধ্যে সীমাবদ্ধ ছিল এটি। এ বছর মেরিনার্স শক্তিশালি দল গঠন করে এনেছে নতুন মাত্রা।
/এমআর/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের