শিরোপা দৌড় থেকে ছিটকে গেলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ২০:১৭আপডেট : ২৭ জুন ২০১৬, ২০:১৮

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকির শিরোপা দৌড়ে মোহামেডানের পর এবার বিদায় নিলো আবাহনী। সোমবার সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মেরিনার্স ইয়াংসের কাছে ২-১ গোলে হেরে শিরোপা রেস থেকে পুরোপুরি ছিটকে গেলো আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড।
এরফলে ১৫ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে ঊষাকে টপকে শীর্ষে উঠে এলো মেরিনার্স। অবশ্য ঊষার ১৪ ম্যাচে সংগ্রহ ৩৮ পয়েন্ট। আবাহনী সমান ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় বা চতুর্থ স্থানের জন্য মোহামেডানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ম্যাচের সমীকরণটা ছিল আবাহনী জয়ী হলে ৩৩ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকবে। পরের দুটি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্সকে হারালেই শিরোপা রেসে টিকে থাকবে। লিগের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে ঊষা ও মেরিনার্সের খেলাটি ড্র হলে চ্যাম্পিয়নের পথ উম্মুক্ত থাকতো আবাহনীর জন্য। সেসবের কিছুই হলো না। সব স্বপ্নই অধরা থেকে গেলো আবাহনীর।

এদিনও উভয় দলের ক্ষণে ক্ষণে প্রতিবাদে ১ ঘণ্টা ১০ মিনিটের খেলা শেষ হয় দুঘণ্টা ১০ মিনিটে। ভিডিও রেফারেলেও মন ভরেনি কোনও দলের।

প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেতে মনপ্রাণ উজাড় করে খেলেছে মেরিনার্সের সেনারা। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে উঠে। তবে আক্রমণের পাল্লা ভারি ছিল আবাহনীর দিকে। গোলের সহজ সুযোগ নষ্ট করেছে উভয় দলই। মেরিনার্স পাঁচটি পিসি থেকে একটি গোল আদায় করে নিলেও আবাহনী সমান পিসি থেকে কোনও গোল পায়নি। তবে এদিন আবাহনীকে জিততে না দেওয়ার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মেরিনার্সের গোলরক্ষক মেহরাব হোসেন কিরন। প্রতিপক্ষের চারটি নিশ্চিত গোল রক্ষা করেন তিনি। ৬ মিনিটে শাফকাতের হিট, ৩২ মিনিটে শেখ মো. নান্নুর রিভার্স হিট, আব্বাসির পাসে রুম্মানের দারুণ্ট কানেক্ট করা বলটি মেরিনার্সের চেক ডিফেন্ডার টমাস স্টিক দিয়ে তিনটি নিশ্চিত গোল রক্ষা করেন। মেরিনার্সের ইশতিয়াক ৫৫ মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে পারেননি।

মাত্র ৯ মিনিটেই পাকিস্তানি ওয়াকাসের গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। ২২ মিনিটে সমতা আনেন আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় শাফকাত রসুল (১-১)। ৬৪ মিনিটে পিসি থেকে টমাসের গোলে (২-১) ম্যাচ জয়ী হয় মেরিনার্স।

দিনের অপর ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে মোহামেডান ৫-১ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। অপর গোল দাতা তাসওয়ার আব্বাস। ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল শোধ দেন রাকিবুল হাসান। এই  জয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান