শনিবার হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৮:৫৮

শনিবার হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ এএইচএফ কাপ হকির উদ্বোধনী দিনেই আয়োজক হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কাল শনিবার মাঠে নামছে শিরোপাধারী বাংলাদেশ। বিকাল চারটায় খেলবে দুই দল।

২১ নভেম্বর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। এরপর ২৩ নভেম্বর ম্যাকাও’র বিপক্ষে।

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্টে এ পর্যন্ত হওয়া চারটি আসরেই খেলেছে বাংলাদেশ। ২০০৮ ও ২০১২ সালে এই টুর্নামেন্টে টানা দু’বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আর দু’বারই কোচ হিসেবে ছিলেন মাহবুব হারুন।

এবার দলের সঙ্গে আছেন জার্মানির অলিভার কার্টজ, গেরহার্ড পিটার, সহ আরও তিন জার্মান ফিজিও, ভিডিও অ্যানালিস্ট। হারুন আছেন সহকারী কোচ হিসেবে।

জাতীয় হকি দল : অসিম গোপ,  জাহিদ হোসেন, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), মামুনুর রহমান চয়ন, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ইমরান হাসান পিন্টু, সারোয়ার হোসেন, রুম্মন সরকার, কামরুজ্জামান রানা, মইনুল হক কৌশিক, পুষ্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, কৃষ্ণ কুমার, তাপস বর্মন ও হাসান যুবায়ের নিলয় ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম