ওমান বাধা পেরোলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১৩:০৮আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৩:০৮

বাংলাদেশ হকি দল ২০০৬ সালে এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ জাতীয় দলের উপদেষ্টা কোচ হিসেবে স্বল্প সময়ের জন্য ছিলেন পাকিস্তানের কিংবদন্তি তাহির জামান। তার নির্দেশনায় ঢাকার সেই আসর জয়ও করেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এখন তাহির জামান! ওমানের কোচ হিসেবে আছেন এই কিংবদন্তি। কাবোস কমপ্লেক্স মাঠে আজ (শনিবার) স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে নামছে লাল-সবুজের দল। ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ১০টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। তবে ফাইনালের আগে সাম্প্রতিক পরিসংখ্যানের দিক দিয়ে জিমি-চয়নরা পিছিয়ে আছেন। আগের ৫ লড়াইয়ে ওমান জিতেছে তিনটিতে, আর বাংলাদেশ দুটিতে। সর্বশেষ ২০১৭ সালে বিশ্ব হকি লিগের বাংলাদেশে হেরেছে ৩-২ গোলে।

যদিও বাংলাদেশ কোচ মাহবুব হারুন আত্মবিশ্বাসী, ‘আত্মবিশ্বাসী ছিলাম ফাইনালে খেলব, ওমানের মুখোমুখি হব। এখনও আত্মবিশ্বাসী আছি ফাইনালেও জিতব। শ্রীলঙ্কার গোলরক্ষক সেদিন খুব ভালো করেছে। আমার এই দলটার বড় শক্তি হলো শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা। সেই ফিটনেসটাও ওদের আছে।’

তবে ওমানকে সমীহ করতে ভুল করেননি এই অভিজ্ঞ কোচ, ‘দুই-তিন বছর আগের ওমানের চেয়ে বর্তমান দলটি উন্নতি করেছে। এই টুর্নামেন্টের আগে ওরা পাকিস্তান ও জাপানের সঙ্গে সিরিজ খেলেছে। ওদের ফেডারেশনের লক্ষ্য উপরে ওঠার। কোচিং স্টাফ পুরো ১০ জনের। ভিডিও অ্যানালিস্ট, ফিজিও সহ সবকিছুই আছে ওদের।’

অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পারফরম্যান্স নিয়ে কোচ কিছুটা অসন্তুষ্ট। মাত্র ৪ গোল এসেছে তার স্টিক থেকে। যেখানে রোমান সরকার ৮টি ও আশরাফুল করেছেন ৫ গোল। তাই কোচ সোজা বলে দিয়েছেন, ‘জিমি এখনও ওর সামর্থ্যের জায়গায় পৌঁছাতে পারেনি। আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম ওর কাছ থেকে। দেখি ফাইনালে কী করে। ফাইনালে কিছু একটা করতে হবে ওকে, একজন অধিনায়ক হিসেবে।’

ওমানের পাকিস্তানি কোচ তাহির জামান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখার অপেক্ষায়। তিনিও বাংলাদেশকে সমীহ করছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। হকি প্রেমীরা খুব ভালো একটা ম্যাচ দেখতে পাবে ফাইনালে। কোনও সন্দেহ নেই শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অনেক ভালো দল। দেড় মাস ধরে আমি ওমানের দলের সঙ্গে কাজ করছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে লড়ছে। একটা দল হিসেবে খেলছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা ফাইনালের জন্য তৈরি। ফাইনালে কোনও ফেভারিট নেই। যে কেউই জিততে পারে। ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী