সবুজের গোলে ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২০:৫৬আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২১:২০

আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। চতুর্থ শিরোপার লক্ষ্যে রবিবার টার্ফে নেমেছিল আকাশি-নীল জার্সিধারীরা। প্রতিপক্ষ ছিল ফেভারিট মেরিনার্স। তাদের ১-০ গোলে হারিয়ে শিরোপা হাতে নিয়েছে আবাহনী। সোহানুর রহমান সবুজের একমাত্র গোলে জিতেছে তারা।

ক্লাব কাপ হকিতে এটি আবাহনীর চতুর্থ শিরোপা। মোহামেডান ও ঊষার পাশেই এখন তাদের স্থান। আকাশি-নীলদের কোচ মাহবুব হারুনের কাছে মৌসুমের প্রথম আসরেই হেরে গেলেন মেরিনার্সের জার্মানির কোচ অলিভার কার্টজ।

মওলানা ভাসানী স্টেডিয়ামে রবিবার ঝড়-বৃষ্টির কারণে ফাইনাল শুরু হয় দেরিতে। ম্যাচের শুরু থেকে ভারতীয় খেলোয়াড় নিয়ে মেরিনার্স বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকে। কিন্তু গোল করার মতো আক্রমণ তেমন হয়নি।

বরং আবাহনী মালয়েশিয়ার খেলোয়াড়দের সমন্বয়ে দুটো গোলের সুযোগ তৈরি করে, গোলও পায়। কিন্তু বিধিবাম! দুটি গোলই বাতিল হয়েছে।

১৬ মিনিটে আক্রমণ চালায় আবাহনী। জটলা থেকে কৃষ্ণ কুমারের ডাইভিং পুশে গোল হলেও আম্পায়াররা পরে তা বাতিল করে দেন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আবাহনীর আরও একটি গোল বাতিল হয়। ডিবক্সের বাইরে থেকে হিট নেওয়ায় গোল বাতিল হয়।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আবাহনী প্রথম পেনাল্টি কর্নার থেকে। ৪১ মিনিটে মালয়েশিয়ার ফরোয়ার্ড ইজওয়ান ফিরদাউসের হিটে সারওয়ারের থামানো বলে সোহানুর রহমান সবুজ অনায়াসে গোলরক্ষক অসীম গোপকে পরাস্ত করেন।

দ্বিতীয় পেনাল্টি কর্নার পায় আবাহনী ৫৪ মিনিটে। আশরাফুলের হিট গোলকিপার রুখে দেন। আবারও পেনাল্টি কর্নার। তবে এবার আশরাফুল তৃতীয় কর্নারটি বাইরে মারেন। আবাহনীর চতুর্থ পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি।

শেষ মুহূর্তে মেরিনার ইয়াংস পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি। নাইমউদ্দিনের হিট গোলকিপার নিপ্পন রুখে দিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন।

আবাহনীর কোচ মাহবুব হারুন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘মেরিনার্স বেজ লাইন ধরে খেলার চেষ্টা করেছে। আমরা সেটা ব্লক করে দেই। এতেই সফল হয়েছি আমরা। মৌসুমের প্রথম শিরোপা জিতে বেশ ভালো লাগছে।’

এই ট্রফি প্রয়াত খাজা রহমতউল্লাকে উৎসর্গ করেছে আবাহনী।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের