যুব অলিম্পিকের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৭:০৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:১১

যুব অলিম্পিকের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বসবে যুব অলিম্পিক গেমসের আসর। এই আসরে খেলার স্বপ্নপূরণ হলো না বাংলাদেশের। ব্যাংককে এশিয়া অঞ্চলের ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে গেছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল।

ফাইনালে উঠতে পারলেই যুব অলিম্পিক গেমস নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু তা আর হলো না। সেমিফাইনালে শিবাম আনন্দের হ্যাটট্রিকের কাছে হেরেছেন সবুজ-আবেদরা। শনিবার ফাইভ-এ-সাইডের এই আসরের খেলার শুরু থেকে ভারত প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম অর্ধে ভারত ২-০ গোলে এগিয়ে যায়। শিবাম আনন্দ ৫ মিনিটে এগিয়ে নেন ভারতকে। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন এই আনন্দই।

দ্বিতীয় অর্ধে আরও এক গোল তার, তাতে ১৫ মিনিটেই হয়ে যায় আনন্দের হ্যাটট্রিক। তৃতীয় অর্ধে বাংলাদেশ তেমন কোনও প্রতিরোধই গড়তে পারেনি, করেছে অসহায় আত্মসমর্পণ। আরও ৬ গোল হজম করতে হয়েছে এই সময়ে। ২২ থেকে ২৪ মিনিটের মধ্যে হয়ে যায় ৫ গোল! দুটি গোল অবশ্য ভারতের জালে জড়িয়েছে বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের স্টিক থেকে এসেছে গোল দুটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম