জিমির হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ২১:৫৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২২:২০

মোহামেডান-অ্যাজাক্স ম্যাচের একটি মুহূর্ত প্রিমিয়ার বিভাগ হকি লিগে জয় পেয়েছে মোহামেডান। রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে অ্যাজাক্স এসসিকে তারা হারিয়েছে ৪-০ গোলে। আজাদ স্পোর্টিং-ওয়ান্ডারার্সের ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছে।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় বড় জয় পেয়েছে মোহামেডান। জাতীয় হকি দলের তারকা ফরোয়ার্ড জিমির হ্যাটট্রিকে সহজ জয়ে প্রিমিয়ার হকি লিগ শুরু করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

প্রথম অর্ধে তিন গোল করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে নেয় মোহামেডান। সপ্তম মিনিটে তাদের এগিয়ে নেন মাকসুদ আলম। এরপর ২০ মিনিটে জাল খুঁজে পান জিমি। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলে জাতীয় দলের এই ফরোয়ার্ড ব্যবধান নিয়ে যান ৩-০-এ।

এরপর ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন জিমি। যাতে মোহামেডান ৪-০ গোলের জয় দিয়ে শুরু করে এবারের প্রিমিয়ার হকি লিগ।

এর আগে সোমবারের প্রথম ম্যাচে গোল করতে পারেনি আজাদ স্পোর্টিং ও ওয়ান্ডারার্সের কেউই।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক