মোহামেডানের উড়ন্ত জয়ে আবারও জিমির হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৫ মে ২০১৮, ২১:৩০

মোহামেডানের উড়ন্ত জয়ে আবারও জিমির হ্যাটট্রিক রাসেল মাহমুদ জিমির ঝুলিতে আগেই ছিল চারটি হ্যাটট্রিক। মঙ্গলবার এলো পঞ্চমটি। এবার তিনি একা নন, ভারতীয় গুরজিন্দর সিং ও রাব্বী সালেহীনও হ্যাটট্রিক পেয়েছেন। এই ত্রয়ীর হ্যাটট্রিকে প্রিমিয়ার হকি লিগে মোহামেডান ১৩-৩ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে গুরজিন্দর সিং সর্বোচ্চ ৬টি গোল করেছেন। ৪টি করেছেন জিমি, আর রাব্বীর স্টিক থেকে এসেছে তিন গোল। টানা ৭ ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।

সাদা-কালো দলের হয়ে গুরজিন্দর ২ মিনিটে উদ্বোধনী গোল করেছেন। এরপর ২৪, ৩৬, ৩৯, ৪৪ ও ৬৫ মিনিটে আরও ৫ গোল করেন তিনি। জিমির গোল এসেছে  ১৬, ৩০, ৩৪ ও ৫৭ মিনিটে। ৮ ও ১৫ মিনিটে গোল করা রাব্বীর হ্যাটট্রিক হয়েছে ৪৮ মিনিটে।

দিনের অন্য ম্যাচে সোনালি ব্যাংক ৪-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। প্রসেনজিৎ রায় ও দ্বীন ইসলাম ইমন দুটি করে গোল করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম