টানা চারটি এশিয়াডে খেলার উচ্ছ্বাস চয়নের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৮, ১৭:৪৩আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৭:৪৬

মামুনুর রহমান চয়ন মামুনুর রহমান চয়নের জীবনের সঙ্গে যেন জড়িয়ে এশিয়ান গেমস! ২০০৬ সালে এশিয়ান গেমস বাছাই পর্ব দিয়ে তার জাতীয় দলে ক্যারিয়ার শুরু। সে বছর দোহা এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। চীনের গুয়াংজু আর দক্ষিণ কোরিয়ার ইনচনে পরের দুই এশিয়াডেও বাংলাদেশ হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আগামী ১৮ আগস্ট ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া এশিয়াডেও দেখা যাবে তাকে। টানা চারবার এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে চয়ন অভিভূত।

বাংলা ট্রিবিউনকে এই তারকা ডিফেন্ডার বলেছেন, ‘২০০৪ সালে অনূর্ধ্ব-২১ দলে প্রথম সুযোগ পাই। তখনই প্রতিজ্ঞা করেছিলাম জাতীয় দলে খেলতেই হবে। এশিয়ান গেমস হকির মর্যাদা আলাদা, তাই এশিয়াডে খেলতে চেয়েছি সব সময়। আগের তিনটি এশিয়াডে খেলেছি। এবার অংশ নিলে একটা রেকর্ডের অংশীদার হবো।’

বাংলাদেশের একমাত্র হকি খেলোয়াড় হিসেবে মুসা মিয়া চারটি এশিয়াডে অংশ নিয়েছেন। সাবেক মিডফিল্ডারই চয়নের জীবনের আদর্শ, ‘মুসা ভাইকে কাছ থেকে দেখেছি, তার কাছে শিখেছি কীভাবে ডিসিপ্লিন মেনে চলতে হয়। তাকে আদর্শ মেনেই আমি এ পর্যন্ত এসেছি। টানা চারটি এশিয়াডে খেলার কথা চিন্তা করতেই কেমন জানি লাগছে! আমি সত্যি ভাগ্যবান। ২০০৬ দোহা, ২০১০ গুয়াংজু এবং ২০১৪ ইনচনের পর এবার ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছি।’

জাতীয় দলের জার্সিতে ১৫০টির বেশি ম্যাচ খেলেছেন চয়ন। দলে তার পরিচয় পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে। ডিফেন্ডার হয়েও আটটি হ্যাটট্রিক সহ ৫০টির বেশি গোল করা চয়নের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি, ‘টানা চারটি এশিয়াডে খেলা সোজা কথা নয়। কঠোর অধ্যবসায় চয়নকে এ পর্যন্ত নিয়ে এসেছে। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সে একটা বিশাল উদাহরণ।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী