হকি ফেডারেশনের সিদ্ধান্তে মোহামেডান চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৮:৫৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

প্রিমিয়ার হকি লিগের শিরোপা উঠেছে মোহামেডানের ঘরে প্রিমিয়ার হকি লিগের ভাগ্য ঝুলেছিল অনেক দিন। কার হাতে শিরোপা উঠবে তা নিয়ে দড়ি টানাটানি কম হয়নি। কিন্তু সমাধান হয়নি সমস্যার। অবশেষে প্রায় পাঁচ মাস পর হকি ফেডারেশনের নির্বাহী কমিটি চ্যাম্পিয়ন ঘোষণা করেছে মোহামেডানকে।

গত ৭ জুন সুপার ফাইভের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও মেরিনার্স। সেদিন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ড্র করলেই শিরোপা জিততো মোহামেডান। কিন্তু ৪৪ মিনিট পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় খেলা শেষ হয়নি। ম্যাচে তখন ১-১ সমতা ছিল। ম্যাচটা ড্র ধরে নিয়ে মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে হকি ফেডারেশন। রানার্স-আপ হয়েছে আবাহনী, তৃতীয় মেরিনার্স। তিন দলের পয়েন্ট ৪০, ৩৯ ও ৩৭।

মঙ্গলবার নির্বাহী কমিটির সভা শেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সেদিন ম্যাচটা শেষ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুই দলের কারণে শেষ করা সম্ভব হয়নি। তাই ম্যাচের ফল ১-১ ধরে পয়েন্ট টেবিল করা হয়েছে। টেবিল অনুযায়ী মোহামেডান চ্যাম্পিয়ন, আবাহনী রানার্স-আপ ও মেরিনার্স তৃতীয় হয়েছে। সেদিন যারা ম্যাচ শেষ হতে দেননি, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। তাদের জরিমানা সহ কঠিন শাস্তি হতে পারে। এ বিষয়ে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে।’

সেই ম্যাচের প্রথমার্ধে ভারতীয় খেলোয়াড় গুরজিন্দার সিংয়ের গোলে এগিয়েছিল মোহামেডান। ৪৪ মিনিটে মেরিনার্সের সমতাসূচক গোলকে কেন্দ্র করে বাধে গণ্ডগোল। রেজাউল করিম বাবুর লং বল থেকে শফিউল আলম শিশির ফ্লিক করে গোল করেন, গোলের বাঁশিও বাজান আম্পায়ার। কিন্তু শিশিরের স্টিকে বল লাগেনি দাবি করে রিভিউ নেয় মোহামেডান। এরপর দুই পক্ষের তর্ক-বিতর্কের মাঝে মাঠ ছেড়ে চলে যান দুই বিদেশি আম্পায়ার।

অবশ্য কিছুক্ষণ পরই কর্মকর্তাদের অনুরোধে মাঠে ফিরে আসেন তারা। অনেক দেন-দরবারের পর মেরিনার্সের পক্ষে আবার গোলের বাঁশি বাজে। এরপর দুই দলকে ওয়ার্ম-আপ করার জন্য ১০ মিনিট সময় দেন আম্পায়াররা। এ সময় মোহামেডান ফের গোল বাতিলের দাবি জানালে আবার বাধে গোলমাল। ১৮ মিনিট পেরিয়ে যাওয়ায় মেরিনার্স আর খেলতে রাজি হয়নি। প্রায় দেড় ঘণ্টা টানাপোড়েনের পর দুই আম্পায়ার আবার মাঠ ছেড়ে চলে যান। এরপর আর খেলা হয়নি, তাই শিরোপা নির্ধারণও হতে পারেনি। অবশেষে অনেক জল ঘোলা হয়ে শিরোপা উঠলো মোহামেডানের ঘরে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের