যুব হকি দলের প্রস্তুতি শুরু মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৭

বাংলাদেশ দলের জার্সি হাতে কোচ মামুনুর রশীদ এবং অধিনায়ক আশরাফুল ইসলাম আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ৩৬টি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম জুনিয়র এশিয়া কাপ হকি।

বঙ্গবন্ধুর নামাঙ্কিত এই প্রতিযোগিতাকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি। শুরুতে ওমানের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে যুব হকি দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচ মঙ্গলবার।

সোমবার হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমের সামনে সিরিজকে ঘিরে আশাবাদের কথা শোনালেন বাংলাদেশের কোচ মামুনুর রশীদ, ‘এই দলে জাতীয় দলের পাঁচজন খেলোয়াড় আছে। নতুন-পুরোনোদের নিয়ে দল গড়া হয়েছে। আশা করি, সিরিজের পাঁচটি ম্যাচই জিততে পারবো আমরা।’

পাকিস্তানের সাবেক তারকা তাহির জামান এখন ওমান যুব দলের কোচ। তিনিও ইতিবাচক ফল পেতে আশাবাদী, ‘বাংলাদেশ আমার পরিচিত দেশ। এখানে খেলেছি, কোচিংও করিয়েছি। আশা করি, এই সিরিজে আমাদের দল সাফল্য পাবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম