‘নিখোঁজ’ সাঈদের উল্টো আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২২:০১আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:০১

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের খোঁজ পেতে তার ঢাকার ঠিকানায় চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সাঈদ নিজের ‘খোঁজ’ না দিয়ে উল্টো ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন!

ছয় মাসের বেশি সময় ধরে ফেডারেশনে আসছেন না সাঈদ। ফেডারেশনের নির্বাহী কমিটির টানা চারটি সভাতেও তিনি অনুপস্থিত। মূলত গত বছরের সেপ্টেম্বরে ঢাকার ক্রীড়া ক্লাবগুলোতে সরকারের ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকেই সাঈদের ‘খোঁজ’ পাওয়া যাচ্ছে না।

যে কারণে কিছুদিন আগে তার ঠিকানায় চিঠি দিয়েছিল হকি ফেডারেশন। ২৭ জুলাই ছিল উত্তর দেওয়ার শেষ দিন। কিন্তু সাঈদ জবাব না দিয়ে উল্টো পাঠালেন আইনি নোটিশ।

নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বাংলা ট্রিবিউনকে মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘চিঠির জবাবের বদলে তিনি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন, আমি কেন তাকে চিঠি দিলাম।’

কথাটা শেষ করে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বললেন, ‘দেখুন ফেডারেশনের গঠণতন্ত্রে লেখা আছে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে নির্বাহী দায়িত্ব পালন করবেন প্রথম যুগ্ম সম্পাদক। তাছাড়া নির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়ে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। আর ফেডারেশনের সভাপতির (বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত) নির্দেশে তার অবস্থান জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল।’

তাহলে এখন ফেডারেশন কী করবে? ইউসুফ জানালেন, ‘আগামীকাল আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে আমাদের পরবর্তী পদক্ষেপ নেবো। ফেডারেশনের সভাপতিও বিষয়টি সম্পর্কে অবগত আছেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের