নতুন মিশনে বাংলাদেশে মালয়েশিয়ার কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৫

ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের দায়িত্বে ছিলেন মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। তিন বছর পর আবারও বাংলাদেশের হকি উন্নয়নে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়। তবে জাতীয় দল নয়, এবার এসেছেন হকির সূতিকাগার হিসেবে পরিচিত বিকেএসপির কোচ হয়ে।

আপাতত দুই বছরের জন্য বিকেএসপির মেয়েদের প্রশিক্ষণ দেবেন গোপিনাথন। একবছর পর চুক্তি নবায়ন হবে। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখভাল করবেন। মঙ্গলবার রাতে ঢাকায় এসে বিকেএসপিতে উঠেছেন এই কোচ।

বিকেএসপি এবার চারটি ডিসিপ্লিনে বিদেশি কোচ আনছে। মেয়েদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ফুটবল, ক্রিকেট, হকি ও আর্চারিতে বিদেশি কোচ আনা হচ্ছে। আপাতত দুই বছরের জন্য চারটি ডিসিপ্লিনেই বিদেশি কোচ আসছেন।

বিকেএসপির হকি ডিসিপ্লিনের কোচিং প্যানেলের প্রধান জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গোপিনাথন মেয়েদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া প্রয়োজনে ছেলেদের প্রশিক্ষণের দায়িত্বও থাকবে তার ওপর। আরও তিনটি ডিসিপ্লিনে বিদেশি কোচ আসছে। আজ (বুধবার) রাতেই আসছে আর্চারির দক্ষিণ কোরিয়ান কোচ। বাকিরা আসবেন শিগগিরই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের