জিমি-শিতুলদের ক্যাম্প বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২১:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১১

আবারও স্থগিত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। ৬ জাতির এই প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ার চিঠি এশিয়ান হকি ফেডারেশন থেকে পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আনুষ্ঠানিক চিঠি প্রাপ্তির পর জিমি-শিতুলদের নিয়ে চলা জাতীয় দলের আবাসিক ক্যাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের প্রভাবে একাধিকবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির তারিখ নির্ধারণ করেও আয়োজন করা সম্ভব হয়নি। সবশেষ আগামী মার্চে হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত হয়ে গেছে। নতুন সূচি না এলেও অক্টোবরের কথা শোনা যাচ্ছে।

আগামীকাল (মঙ্গলবার) সকালে নাস্তা করেই হকি খেলোয়াড়রা যে যার বাহিনী বা সংস্থায় ফিরে যাবেন। নতুন করে তারিখ নির্ধারণ হওয়ার পর ফের শুরু হবে জিমিদের অনুশীলন।

এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের অফিসিয়ালি জানানো হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি স্থগিতের বিষয়টি। তাই আমরা আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে জাতীয় দলের ক্যাম্পও বন্ধ করে দিতে যাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম