এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৫

করোনাভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়ান কাপ হকি নির্দিষ্ট সময়ে হতে পারেনি। যেটি সবশেষ হওয়ার কথা ছিল এই বছরের ২১ থেকে ৩০ জানুয়ারি। কিন্তু তা পিছিয়ে এখন নতুন দিনক্ষণ নির্ধারণ হয়েছে আগামী ১ থেকে ১০ জুলাই। নতুন সূচি চূড়ান্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন।

ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনাল জয়ী দুই দল খেলবে ফাইনালে। এ ছাড়া থাকবে স্থান নির্ধারণী ম্যাচও।

বাংলাদেশ গ্রুপে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে, ১ জুলাই। পরের দিন বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বাংলাদেশ ৭ জুলাই গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ১০ জুলাই হবে ফাইনাল। এর আগে সেমিফাইনালসহ হবে স্থান নির্ধারণী।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী