‘অপহৃত’ শাওন দলবদল করলো বিশেষ ব্যবস্থায়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭

প্রিমিয়ার হকির দলবদল শুরুর আগে সারোয়ার মোর্শেদ শাওনকে ‘অপহরণের’ অভিযোগ করেছিল মেরিনার ইয়াংস। যাদের বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছিল, সেই মোহামেডান স্পোর্টিংয়েই দলভুক্ত হয়েছেন ডিফেন্ডার শাওনসহ ৬জন! গতকাল রবিবার বিশেষ ব্যবস্থায় সম্পন্ন হয়েছে এই দলবদল।

রাতে বনানীর একটি রেস্টুরেন্টে হয়েছে এই আনুষ্ঠানিক দলবদল। প্রথম ধাপে যে ৬ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তারা হলেন- আশরাফুল ইসলাম, মইনুল ইসলাম কৌশিক, সারোয়ার হোসেন, সারোয়ার মোর্শেদ শাওন, অসীম গোপ ও প্রিন্স লাল। নির্ধারিত সময়ে বাকি খেলোয়াড়দেরও দলবদল শেষ করা হবে বলে জানিয়েছে মোহামেডান।

গত শনিবার সংবাদ সম্মেলনে অপহরণের অভিযোগ করে মেরিনার্স সহ-সভাপতি আলমগীর কবির বলেন, ‘শাওন আমাদের থেকে অগ্রিম ২ লাখ টাকা নিয়েছে। চুক্তিও হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ থেকে আমাদের ক্লাবে আসার কথা। কিন্তু পরের দিন জানতে পারলাম ঢাকায় আসার পর শাওনকে দুই ব্যক্তি হেফাজতে নিয়ে নেয়। রাতে মোহামেডান ক্লাবে আনা হয়েছে। পরবর্তীতে থানা-পুলিশ করেও সমাধান হয়নি। শাওন বর্তমানে মোহামেডানের অধীনে আছে। তাদের কাছে এমনটি প্রত্যাশিত নয়। আমরা এর বিচার চাই।’

অবশ্য যাকে ঘিরে ‘অপহরণ’ এর অভিযোগ, সেই সারোয়ার মোর্শেদ শাওন কিন্তু ভিন্ন কথা বলেছেন, ‘আমি মোহামেডানের হয়ে এই মৌসুমে খেলবো। এই দলটির হয়েই দলবদল করেছি।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফও এই দলবদলকে বৈধ বলেছেন, ‘ক্লাবগুলো ফেডারেশনে না এসে বিশেষ ব্যবস্থায় দলবদল করতে পারবে। মোহামেডান তাই করেছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান