আবাহনী-মোহামেডান একই গ্রুপে, মুখোমুখি ৯ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৪:১৯আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৪:১৯

দীর্ঘ তিন বছর পর ঘরোয়া হকির জট খুলেছে। সাড়ম্বরে দলবদল হয়েছে। এবার টার্ফের লড়াইয়ের অপেক্ষা।  আগামী ৭ অক্টোবর থেকে ক্লাব কাপ হকি দিয়ে মৌসুম শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের একই গ্রুপে জায়গা হয়েছে।

আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ ‘এ’তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে ৯ অক্টোবর। এছাড়া এই গ্রুপে আছে অ্যাজাক্স স্পোর্টিং ও পুলিশ এফসি।

ক্লাব কাপে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ক্লাবটির উপদেষ্টা কোচ মাহবুব হারুন আগেই বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছি। আশা করছি সফল হতে পারবো।’

অন্যদিকে গতবার ফাইনাল খেলতে পারেনি মোহামেডান। তবে এবার সাদা-কালোদের কোচ মওদুদুর রহমান শুভ আশাবাদী, ‘ট্রফির জন্য দল খেলবে। সেই লক্ষ্যে অনুশীলন চলছে। ক্লাব কাপ ও লিগে চ্যাম্পিয়ন হতে চাই আমরা।'

গ্রুপ ‘বি’তে মেরিনার ইয়াংস ছাড়াও রয়েছে সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিং ও বাংলাদেশ স্পোর্টিং।

৭ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্লাব কাপের উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় মোহামেডানের মুখোমুখি হবে অ্যাজাক্স।

একই দিন বিকাল ৪টায় আবাহনী খেলবে পুলিশ এফসির বিপক্ষে।

এবার প্রিমিয়ার লিগের অন্য চার ক্লাব সাধারণ বীমা, ওয়ারী, দিলকুশা ও ভিক্টোরিয়া অংশ নিচ্ছে না ক্লাব কাপে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে