চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ার কোচ পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ নভেম্বর ২০২১, ১৪:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:১০

আগামী ১৪ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মালয়েশিয়ার ইমান গোপিনাথন। তার সহকারী থাকবেন জাহিদ হোসেন রাজু।

প্রতিযোগিতায় আবাহনীর সাবেক তারকা মাহবুব হারুনের কোচ থাকার কথা ছিল। কিন্তু শারীরিক জটিলতায় তিনি এই পদ থেকে সরে গেছেন। গোপিনাথন বর্তমানে বিকেএসপির কোচ হিসেবে আছেন। সহকারী কোচ রাজুও আছেন একই সংস্থায়। আপদকালীন সময়ে হকি ফেডারেশন মালয়েশিয়ার কোচের ওপর ভরসা রেখেছেন। এছাড়া এর আগেও লাল-সবুজ দলে কোচিং করানোর অভিজ্ঞতা তার আছে। 

বর্তমানে প্রিমিয়ার লিগ চলছে। লিগ শেষ হলেই বিকেএসপিতে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। করোনাভাইরাসে গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস ট্রফি হকি। আয়োজক বাংলাদেশ ছাড়াও ছেলেদের হকির এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আরও অংশ নেওয়ার কথা ভারত, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া ও জাপানের। কিন্তু একাধিক তারিখ পরিবর্তনের পর ডিসেম্বেরে নতুন তারিখ নির্ধারণ হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে