শেষ ২ সেকেন্ডের গোলে জিতলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৯:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৯:৪৩

৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছিল। খেলা তখন শেষ পর্যায়ে। দুই সেকেন্ড বাকি থাকতেই পেনাল্টি কর্নার পায় আবাহনী। খোরশেদুর রহমান দারুণ হিটে লক্ষ্যভেদ করলে শেষ পর্যন্ত জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহীরা। বৃহস্পতিবার প্রিমিয়ার হকিতে মেরিনার্সের বিপক্ষে ৪-৩ গোলের জয়ে শিরোপা লড়াইও বেশ জমিয়ে দিয়েছে আবাহনী।

আবাহনী লিমিটেড ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছে। এক ম্যাচ কম খেলে মেরিনার্সেরও সমান সংগ্রহ। এখন শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে এক পয়েন্ট পেলে মেরিনার্স চ্যাম্পিয়ন হবে। হারলে তখন তিন দলের মধ্যে প্লে-অফ খেলতে হবে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচেও রেফারিং নিয়ে ঝামেলা লেগে ছিল। খেলা বন্ধ থেকেছে আধা ঘণ্টার বেশি। ৭ মিনিটে আবাহনীর গোল নিয়ে প্রশ্নও উঠে। কিন্তু পুনরায় খেলা শুরুর পরপর পেনাল্টি স্ট্রোক থেকে আবাহনীকে এগিয়ে নিয়েছেন ডাচ তারকা বিয়র্ন কেলারমান।

১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ সুখজিৎ সিং স্টপ করার পর সোহানের হিট জাল খুঁজে নেয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে থেকে সরাসরি গোল না পেলেও ওই আক্রমণ থেকে ব্যবধান বাড়ান সোহান।

২৫ মিনিটে মরিস আলফন্সের গোলে সমতায় ফেরে আবাহনী। একটু পরই প্রতিপক্ষের স্বস্তি কেড়ে নেয় মেরিনার্স। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন সোহানুর।

চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে মেরিনার্সের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় আবাহনী। তাতে সফলও হয়েছে। পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করে খোরশেদুর রহমান দলকে তিন পয়েন্ট এনে দেন। বিশেষ করে শেষের বাঁশি বাজার মাত্র দুই সেকেন্ড আগে আবারও পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটান এই ডিফেন্ডার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী