আগে গোল করেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ২০:৩৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২১:০৮

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে হারের পর রবিবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেখানে আগে গোল করেও লাল-সবুজদের হারতে হয়েছে ৩-১ স্কোরলাইনে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকায় ৫ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রাউন্ড রবিন লিগে সবার সঙ্গেই ম্যাচ খেলা হবে। তবে প্রস্তুতিতে মন ভরাতে পারেনি স্বাগতিক দল। মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরুতে প্রথম কোয়ার্টারে লিড নিয়েছিল যদিও। ফরোয়ার্ড রকিবুল হাসান লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

কিন্তু পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে পাকিস্তান। এরপর তিনটি গোল পায় তারা। পাকিস্তানের গোলদাতা ছিলেন আবু বকর, রানা ওয়াহিদ ও মুবাশির আলী।

বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ম্যাচশেষে হতাশা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগে গোল করে এগিয়ে গেছি। কিন্তু লিড ধরে রাখতে পারিনি। পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ। এরপরই তিন গোল হজম করতে হয়েছে। তবে সামনের দিকে চেষ্টা করবো আরও ভালো খেলতে।’

আগের সূচি অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে দলটি ঢাকায় আসছে না। নতুন সূচিতে আগামী ১৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক দল। এরপর যথাক্রমে ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি