৪ জাতীয় হকি তারকাকে নিলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৮:৩০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৮:৩৭

৪ জাতীয় হকি তারকা। (ছবি: সাজ্জাদ হোসেন) সমর্থকদের উষ্ণ ভালোবাসায় ও শিরোপা ধরে রাখার প্রত্যয়ে আসন্ন হকি মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে আবাহনী লিমিটেড। আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে তিনদিন ব্যাপী প্রিমিয়ার ডিভিশন হকির দল বদলের শেষ দিনে জাতীয় হকি দলের চার তারকাসহ মোট ১৫ জনকে স্বাক্ষর করিয়েছে আবাহনী।
আবাহনীর জাতীয় দলের খেলোয়াড়রা হলেন- গোলরক্ষক অসীম গোপ, ডিফেন্ডার ও ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট খোরশেদুর রহমান, ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিটুল এবং মিডফিল্ডার রোম্মান সরকার। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লব, উইঙ্গার শেখ মো. নান্নু, ফরোয়ার্ড মাকসুদ আলম হাবুল। আবাহনীর দলবদলের বৈশিষ্ট্য হলো তাদের স্বীকৃত কোনও দেশি ফরোয়ার্ড নেই। এ বিভাগে তারা পুরোপুরি বিদেশি নির্ভর থাকবে।
দলের কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড আলমগীর আলম। আর ভিন্ন দৃষ্টিতে তিনি দেখছেন এবারের দল বদলকে। তিনি বলেন, ‘বিভিন্ন সার্ভিসেস দলে খেলা বা চাকুরি করার সুবাদে দেশের শীর্ষ হকি খেলোয়াড়দের এবার সম্মানী অনেক কম দেওয়া হচ্ছে। সার্বিকভাবে এটি হকির জন্য ইতিবাচক নয়, আশা করি আগামীতে এ চিত্র বদলে যাবে।’
নিজ দল সম্পর্কে আলমগীর বলেন, ‘আবাহনী মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনে বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করবে। অন্যান্য বিভাগে দেশের সেরা খেলোয়াড়ই নেওয়া হয়েছে। বিদেশিদের সমন্বয়ে আমাদের দলই সেরা হবে এবং আমরা আমাদের শিরোপা অক্ষুণ্ন রাখার জন্যই মাঠে নামবো’

জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপের বিশ্বাস আবাহনী শিরোপা অক্ষুণ্ন রাখবে। তিনি আরও বলেন, ‘আবাহনী খেলেই শিরোপার জন্য, দলে রয়েছে নবীন ও অভিজ্ঞতার সমন্বয়। শুনেছি ভালো বিদেশি খেলোয়াড় আনা হবে। আমি আত্মবিশ্বাসী আবাহনী চ্যাম্পিয়ন হবে।’

আসন্ন হকি মৌসুমে শক্তিশালী দল গঠন করেছে আবাহনী লিমিটেড। (ছবি: সাজ্জাদ হোসেন) আবাহনী হকি দল:  অসীম গোপ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, রোম্মান সরকার, মশিউর রহমান বিপ্লব, শেখ মো. নান্নু, মাকসুদ আলম হাবুল, শোয়েব, মেহেদী, আজিজ, তানজিল, রাজিব, ওয়ালিদ, মিজু, রুবেল।
উপদেষ্টা কোচ- মাহবুব হারুন, হেড কোচ-আলমগীর আলম।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম