লুসাই পরিবারে শোক থামছে না, চাচার মৃত্যুর পর চলে গেলেন ভাতিজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ২২:২৪আপডেট : ০৮ মার্চ ২০২২, ২২:২৪

গত ৩ মার্চ আবাহনী লিমিটেডের হকি খেলোয়াড় জোবেল লুসাই পৃথিবী ছেড়ে চলে গেছেন। লুসাই পরিবারের ওই শোক না কাটতেই আরও একজনের মৃত্যু হলো। তারই ভাতিজা ও জাতীয় দলের সাবেক তারকা ডনডন লুসাইয়ের বড় ছেলে বিয়াকা লুসাই আজ (মঙ্গলবার) অন্যলোকে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

বাবা-চাচার মতো হকি খেলোয়াড় ছিলেন বিয়াকা। স্ট্রাইকার হিসেবে খেলেছেন মেরিনার্সসহ অন্য দলে। জাতীয় দলে তিনবার ডাক পেলেও খেলা হয়নি।

কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিয়াকা। দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডায়ালাইসিস করতে হচ্ছিল। আজ চিকিৎসারত অবস্থায় ভারতের মিজোরামে মারা গেছেন তিনি।

তার আরেক চাচা ও সাবেক হকি খেলোয়াড় চেমামা লুসাই বাংলা ট্রিবিউনকে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ‘বিয়াকার দুটো কিডনি নষ্ট ছিল। চিকিৎসা চলছিল। কিন্তু বাঁচানো যায়নি। ও অবিবাহিত ছিল।’

মিজোরামেই শেষকৃত্য হবে সাবেক এই হকি খেলোয়াড়ের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের