ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ১০:৫৫আপডেট : ০৭ মে ২০২২, ১০:৫৬

চীনের হানঝুং শহরে ১৯তম এশিয়ান গেমস আপাতত স্থগিত করা হয়েছে। তবে গেমসের বাছাই পর্ব বন্ধ হয়নি। শনিবার (৭ মে) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাছাইপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে। অপেক্ষাকৃত দুর্বল ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৩-১ গোলে।

আগের চেয়ে অবশ্য এবার জয়ের ব্যবধান কম হয়েছে। মার্চে এএইচএফ কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলে জিতেছিল লাল-সবুজ দল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩১তম আর ইন্দোনেশিয়ার ৪৮।

তাই এবার বড় ব্যবধানে জয় আশা করা হলেও আদতে তা হয়নি। গোপিনাথনের দলকে বড় ব্যবধানে জিততে দেয়নি হকিতে একটু একটু করে উঠে আসা দেশটি। সাধ্যমতো লড়াই করেছে ইন্দোনেশিয়া।

খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। বাংলাদেশের প্রথম গোল আসে প্রথম কোয়ার্টারে, ম্যাচ ঘড়ির ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে। সারোয়ার হোসেন লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম বাবু

২৪ মিনিটে পুষ্কর খীসা মিমো ব্যবধান দ্বিগুণ করেন। ফিল্ড গোল করেন এই ফরোয়ার্ড। তৃতীয় কোয়ার্টারে দুই দল সমানে সমান। ৪০ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান কমায়। পেনাল্টি কর্নারের প্রচেষ্টা শুরুতে গোলকিপার নিপ্পন প্রতিহত করলেও ফিরতি বলে আর জাল অক্ষত রাখতে পারেননি। সান্দ্রিয়া আন্দ্রি দারুণ হিটে গোল করে বাংলাদেশকে হতবাক করে দেন।

কিন্তু পরের মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ফজলে রাব্বি ফিল্ড গোল করে লাল-সবুজ দলকে এগিয়ে নেন।

চতুর্থ কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। শেষপযন্ত ৩-১ স্কোরলাইন রেখে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

‘বি’ গ্রুপে আগামী ১০ মে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা!
সর্বশেষ খবর
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
১২ হাজার ডলারের স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায়
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায়
২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর লিজের জমি দখল করলেন বিএনপি নেতারা
২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর লিজের জমি দখল করলেন বিএনপি নেতারা
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী