‘বাংলাদেশে ৩৮ ডিগ্রিতে খেললে, লোকজন পাগল বলতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ২২:৫৮আপডেট : ০৯ মে ২০২২, ২৩:০৭

এশিয়ান গেমস বাছাই হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ। ব্যাংককের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজ দল। বাংলাদেশ সময় সকাল ৯টার এই ম্যাচে প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হয়েছে জিমি-রেজাউলদের। আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচটিতেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সকাল ১১টায়। গরমে ম্যাচ খেলা নিয়ে দলে অস্বস্তি কম নয়।

বাংলাদেশের মালয়েশিয়া কোচ ইমান গোপিনাথন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে সকালে খেলা কঠিন। যদি আমরা এই ম্যাচ সকালে বাংলাদেশে খেলতাম, তাহলে লোকজন আমাদের পাগল বলতো। প্রথম ম্যাচ আমরা ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলেছিলাম।’

আগামীকাল (মঙ্গলবার) শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই বাংলাদেশের এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত হবে। তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশি দূরে নয়। বাংলাদেশের অবস্থান ৩১, শ্রীলঙ্কা আছে ৩৪-এ।

এছাড়া প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে। তাই লঙ্কানদের সমীহ করে গোপিনাথন বলেছেন, ‘আমরা জয়ের জন্য মাঠে নামবো। গরমের মধ্যে ম্যাচটি কঠিন হবে। আগের ম্যাচে স্বাভাবিক খেলা কিছুটা কঠিন ছিল। তবে লঙ্কানদের বিপক্ষে আমরা জিতে গেমসের মূল পর্ব নিশ্চিত করতে চাই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান