থাইল্যান্ড বাধা পেরিয়ে ফাইনালের লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ২০:২৬আপডেট : ১৩ মে ২০২২, ২০:২৬

এশিয়ান গেমস বাছাই হকিতে আগেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এখন লাল-সবুজ দলের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। আপাতত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক থাইল্যান্ডকে। আগামীকাল (শনিবার) স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল।

বাছাইয়ের প্রায় সব দেশই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে। গ্রুপের তিন ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় আসলেও গোল স্কোরিংয়ে সমস্যা রয়েই গেছে। তিন ম্যাচে বাংলাদেশ গোল পেয়েছে ৭টি। আর হজম করেছে ২টি। তাই র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে থেকে থাইল্যান্ডের বিপক্ষেও স্কোরিং নিয়ে কিছুটা হলেও ভাবতে হচ্ছে।

তবে লাল-সবুজদের মালয়েশিয়ান কোচ গোপিনাথন এই বাছাই পর্ব নিয়ে অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। প্রতিপক্ষ দলগুলো অতিমাত্রা ডিফেন্সিভ খেলার কারণে গোল কম হচ্ছে বলে যুক্তি দেখিয়েছেন, ‘দেখুন এই থাইল্যান্ড কিন্তু ওমানের কাছে ১-০ গোলে হেরেছে। সিঙ্গাপুর শেষ ম্যাচে আমাদের সঙ্গে ডিফেন্সিভ খেলেছে। এখন এক দলের ৯ জন খেলোয়াড় যদি নিজেদের ডি-তে থাকে, তাহলে গোল বের করে আনা বেশ কঠিন। এছাড়া প্রচণ্ড গরম তো রয়েছেই।’

এছাড়া বাংলাদেশে কীভাবে খেলছে, তা প্রতিপক্ষ আগেই জেনে সেভাবে তৈরি হচ্ছে। বিশেষ করে, এএইচএফ কাপে সবাই সবার খেলা দেখেছে। গোপিনাথন বলছেন, ‘প্রতিপক্ষ সবাই দীর্ঘ দিনের প্রস্তুতি নিয়ে এসেছে। প্রীতি ম্যাচও খেলেছে। তাই এখন আর কেউ সেভাবে দুর্বল নয়। তবে আমাদের জিততে হলে স্কোরারদের দায়িত্ব আরও নিতে হবে। গোল পেতে হবে।’

থাইল্যান্ডকে হারিয়েই ফাইনালে যেতে চাইছে বাংলাদেশ। গোপিনাথনের প্রত্যাশা টিম গেম খেলে ফাইনালের টিকিট পাবে লাল-সবুজ দল। সেই লক্ষ্য সামনে রেখে ব্যাংককের টার্ফে নামবে বাংলাদেশ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের