এক সপ্তাহের মধ্যে ‘প্রতিশোধ’ নিলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১২:৫৭আপডেট : ২৪ মে ২০২২, ১২:৫৯

এক সপ্তাহ আগে এশিয়ান গেমস বাছাইয়ে ওমানের কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। হারতে হয় ৬-২ গোলের ব্যবধানে। এক সপ্তাহের ব্যবধানে তার মধুর প্রতিশোধও নিয়েছে লাল-সবুজ জার্সিধারিরা। এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের লড়াইয়ে ওমানকে হারিয়েছে ২-১ গোলে।

র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ওমান। তাদের অবস্থান ২৬তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ৩১। তার পরেও সাম্প্রতিক সময়ে টার্ফের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়েছে। একবার ওমান জেতে তো আরেকবার বাংলাদেশ!

মঙ্গলবার জাকার্তায় ম্যাচ ঘড়ির ৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে  দলকে এগিয়ে নেন। ১৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ওমান। আক্রমণ থেকে আল ফাজারি রাশেদ লক্ষ্যভেদ করেন। এর পর আর ব্যবধান বাড়াতে পারেনি তারা। বরং ৪০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় আবার। মোহাম্মদ রকিবুল পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ কোয়ার্টার পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম