বিশ্বকাপে খেলা দুই আর্জেন্টাইন খেলবে ফ্রাঞ্চাইজি লিগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২২, ২১:১৯আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ২৩:২৭

চলতি মাসের শেষ সপ্তাহে হতে যাচ্ছে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগ। লিগকে সামনে রেখে ফেডারেশন ও সত্ত্ব কেনা প্রতিষ্ঠান এইসের তোড়জোর কম নয়। আগামীকাল সোমবার সকালে প্রত্যাশিত ৬ দলের লিগের খেলোয়াড়দের নিলাম হতে যাচ্ছে। নিলামে আইকনিক খেলোয়াড় হিসেবে আছেন বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার দুই আর্জেন্টিনার খেলোয়াড়ও!

ঢাকা ক্লাবের স্থানীয়দের পাশাপাশি ও বিদেশি খেলোয়াড়দেরও নিলাম হবে। রাসেল মাহমুদ জিমি ও ফরহাদ আহমেদ শিতুলদের নিয়ে ১৯ জনের আইকনিক খেলোয়াড়দের তালিকা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ১৬৬ জন খেলোয়াড় নিলামে থাকবেন। এরই মধ্যে তাদের বিপ টেস্ট করা হয়েছে। দুই দফা টেস্ট করে নিলামের তালিকায় এসেছেন সবাই।

হুয়ান মার্টিনেজ লোপেজ

অপরদিকে ৬ জন বিদেশিকে রাখা হয়েছে আইকনিক খেলোয়াড়ের তালিকায়। এর মধ্যে দুজন আর্জেন্টিনার। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড গুইদো বেরিয়োস ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছেন। এছাড়া ৩৭ বছর বয়সী হুয়ান মার্টিন লোপেজের অভিজ্ঞতা আরও বেশি। ২০০৬,২০১০,২০১৪ ও২০১৮ বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন এই ডিফেন্ডার।

আইকনিক খেলোয়াড়দের বাকি চার জন অবশ্য ভারতের। নিলামে ওঠার অপেক্ষায় অন্যদের মধ্যে আছে মালয়েশিয়া, জাপান,জার্মানি ও পাকিস্তানের খেলোয়াড়।

লিগে অংশ নিচ্ছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ণ গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মেট্রো এক্সপ্রেস।

/টিএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী