আখিমুল্লাহর গোলে মেট্রো এক্সপ্রেস বরিশালের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ২২:০২আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২২:০২

আক্রমণে প্রায় সমানে সমানে দুই দল। পয়েন্টও ভাগাভাগি করে নেওয়ার ইঙ্গিত মিলেছিল। কিন্তু শেষ দিকে এসে মেট্রো এক্সপ্রেস বরিশাল বাজিমাত করে। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মালয়েশিয়ার আখিমুল্লাহর লক্ষ্যভেদে ওয়ালটন ঢাকাকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে তৃতীয় মিনিটে এগিয়ে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। মামুনুর রহমান চয়নের হিটে দীন ইসলামের আলতো ফ্লিকে পরাস্ত গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন।

একটু পরই সমতায় ফেরে ঢাকা। সার্কেলের ভেতর থেকে রকিবুল হাসান রকির প্রথম হিট আটকালেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক অসীম গোপ; ফিরতি হিটে দলকে স্বস্তি এনে দেন রকি।

ম্যাচ যখন ড্র-য়ের পথে যাচ্ছিল, তখনই বরিশালের চমক। ৫৭ মিনিটে ডিফেন্সের ভুলে মালয়েশিয়ার আখিমুল্লাহ বল পেয়ে জোরালো হিটে দলকে জয় এনে দেন। ম্যাচসেরাও হয়েছেন আখিমুল্লাহ, ‘আমরা প্রথম ম্যাচ জিতেছি। জিতে খুশি। এখন আমরা সামনের ম্যাচের দিকে দৃষ্টি দিয়েছি।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ