ছেলেরা দারুণ খেলেছে: বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৩, ০০:২৩আপডেট : ২৪ মে ২০২৩, ০০:৩২

জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। মঙ্গলবার সালালাহ শহরে দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে ম্যাচ জিতেছে লাল সবুজ দল। তাসিন- জাহিদ-রকিবুলদের দারুণ পারফরম্যান্সে খুশি দলের কোচ মামুনুর রশীদ। 

ম্যাচ শেষে সন্তুষ্টির কথা জানিয়ে বাংলা ট্রিবিউনকে মামুনুর রশীদ বলেছেন, 'ছেলেরা ভালো খেলেছে। দুই গোল দিয়ে তা ধরে রাখা বড় বিষয়। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ম্যাচ জিততে পারায় ওদের প্রশংসা করতে হচ্ছে।  সবচেয়ে বড় বিষয় হলো ম্যাচে তিন জন খেলোয়াড় জ্বর ও চোট নিয়ে খেলেছে। তারপরও দল পেছনে ফিরে তাকায়নি। সামনে মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা রয়েছে।'

বাংলাদেশ দলের টিম লিডার মাহাবুবুল এহসান রানাও খুশি, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা খুশি। স্বাগতিকদের বিরুদ্ধে জেতা সব সময়ই কঠিন। ওমান সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে আমাদের ছেলেরা ভালো খেলে রেজাল্ট বের করে এনেছে।’

রানা আরও যোগ করেন, 'ম্যাচের শুরুতে গুছিয়ে উঠতে কিছুটা সমস্যা হচ্ছিল। সময় যত গড়িয়েছে ততই আমরা নির্ভুল ম্যাচ খেলেছি। সামনে আশা করি দল আরও নিজেদের গুছিয়ে নেবে। আমাদের গোলরক্ষক নয়ন আজ দারুণ খেলেছে। তাসিন, জাহিদ, রকিরাও ভালো খেলেছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের