চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ০০:০০আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০

উইমেন’স ফাইভ-এ-সাইড হকিতে দিনের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই চায়নিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ দলের সেনানীরা।

ওমানের সালালাহতে শুক্রবার (২৫ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অর্পিতা পল ও আইরিন রিয়ার নৈপুণ্যে চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে উড়িয়ে দেয় দল।

অর্পিতা ৬টি ও আইরিন ৪টি গোল করে দলকে বড় জয় এনে দেন। প্রথম মিনিটে আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন অর্পিতা। তৃতীয় মিনিটে আরও দুবার গোলের দেখা পান তিনি। পরে ১৭, ২২ ও ৩০ মিনিটে আরও তিনবার লক্ষ্যভেদ করেন অর্পিতা।

অর্পিতার মতো আইরিনেরও সবগুলো গোলই আক্রমণ থেকে। ১২ মিনিটে নিজের প্রথম গোল পান। এরপর ১৪, ২০ ও ২১ মিনিটে তিনি পান জালের দেখা।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চায়নিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং।

এলিট পুলে অংশ নিচ্ছে চার দল ভারত, জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী