সিঙ্গাপুরকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪

এশিয়ান গেমস হকিতে প্রথম দুই ম্যাচ থেকে পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ। জাপান ও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল। তবে আজ তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজ দল। সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে ৭-৩ গোলে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালের ম্যাচে বাংলাদেশ আধিপত্য করলেও সিঙ্গাপুর মাঝে মধ্যেই পাল্টা আঘাত দিয়েছে।

চীনের হাংজুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ এগিয়ে যায়।  ম্যাচ ঘড়ির ৭ মিনিটে আক্রমণ থেকে পুষ্কর খীসা মিমো গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ২৩ মিনিটে আক্রমণ থেকে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মিলন হোসেন।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন আশরাফুল ইসলাম। পেনাল্টি স্ট্রোক থেকে এই ডিফেন্ডার লক্ষ্যভেদ করে সিঙ্গাপুরকে আরও ব্যাকফুটে ফেলে দেন।

তিন গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ম্যাচে ফেরার চেষ্টা করে। প্রতিদ্বন্দ্বিতা গড়ে  দুই মিনিটে দুই গোল শোধ দেয়। ৩৮ মিনিটে প্রথম গোল দেয় তারা। আক্রমণ থেকে নাইডু হারিরাজ স্কোর লাইন ৩-১ করেন। পরের মিনিটে লু কান্ট দ্বিতীয় গোল করে বাংলাদেশকে চিন্তায় ফেলে দেন।

তবে ৪৫ মিনিটে বাংলাদেশ আবারও গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে। আক্রমণ থেকে আরশাদ হোসেন দলকে চতুর্থ গোল উপহার দেন।

দুই মিনিট পর রকিবুল হাসান পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে পঞ্চম গোল করেন।

তবে ৫১ মিনিটে নাইডু হারিরাজ আবারও গোল করে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান ৫-৩ এ কমিয়ে আনেন।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বাংলাদেশ ষষ্ঠ গোল করে সিঙ্গাপুরকে আর ম্যাচেই ফিরতে দেয়নি। পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

ম্যাচের শেষ মিনিটে সোহানুর রহমান সবুজ আবারও পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ৭-৩ গোলে জিততে সহায়তা করেন।

৩০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপে পরের ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। 

/টিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী