২৭ মাস পর ফিরলো খেলা, জিতলো আবাহনী-মেরিনার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৫

মওলানা ভাসানী স্টেডিয়ামে অনেক দিন পর আজ জ্বলেছে ফ্লাডলাইট। ২৭ মাস পর শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো টার্ফে  স্টিক-বল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। এমন দিনে পুড়লো আতশবাজি। ক্লাব কাপ হকি দিয়ে টার্ফে গড়িয়েছে খেলা।  শুরুর দিনে জিতেছে আবাহনী লিমিটেড ও মেরিনার্স।

শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড উদ্বোধনী ম্যাচে ৫-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে আবাহনী ৪-০ গোলে এগিয়ে ছিল। আবাহনীর হয়ে জোড়া গোল করেছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম।

বাকি তিনটি গোল করেন মেহেদী, ওবায়দুল ও ফরহাদ। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স ২-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ৬ দলের অংশগ্রহণে ক্লাব কাপ টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে বলেছেন, 'বিগত সময়ের মতো আজও হকি নিয়ে  আমি আশাবাদী। তাই তো আলাদাভাবে বসেছিলাম।'

মন্ত্রীর কাছে মওলানা ভাসানী স্টেডিয়ামে একটি ইনডোর টার্ফ চেয়েছিল হকি ফেডারেশন। আজ স্টেডিয়ামে এসে মন্ত্রীর কাছে এটি স্থাপন সম্ভবই মনে হয়েছে,‌ 'আগে শুনেছিলাম সম্ভব না। আজ এসে মনে হলো সম্ভব। চাইলেও হকি সব জায়গায় খেলা যায় না। একটা সীমাবদ্ধতা রয়েছে। আগে আমরা তাদের অবকাঠামোগত কিছু সহায়তা করার চেষ্টা করি, এরপর মান বাড়ানোর তাগিদ দেওয়া হবে।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী