নিলয়ের সঙ্গে হ্যাটট্রিক করলেন পাকিস্তানের শারিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৭:৪৭আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৮:০৩

প্রিমিয়ার হকি লিগে হাসান যুবায়ের নিলয় এবং পাকিস্তানের মোহাম্মদ শারিকের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। 

মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে হারায় ঊষা। জয়ী দলের নিলয় ও শারিক ৩টি করে গোল করেন। এছাড়া ঊষার ভারতীয় অনিকেত গুরাভ জোড়া গোল করেন। বাংলাদেশ এসসির রাফিউল ইসলাম ও ভারতীয় প্রিন্স কুমার একটি করে গোল করেন। 

ষষ্ঠ ম্যাচে ঊষার এটি চতুর্থ জয়। পঞ্চম ম্যাচে তৃতীয় হার বাংলাদেশ এসসির।

আজ খেলার দশম মিনিটে নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা। ১৩ মিনিটে প্রিন্স কুমারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ এসসি। 

দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে আবারও গোলের আনন্দ ঊষা শিবিরে। অভিজ্ঞ ফরোয়ার্ড নিলয়ের ফিল্ড গোলে স্কোর ২-১ করে দলটি। ২১ মিনিটে অনিকেত ফিল্ড গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ এ। 

মিনিট পরেই আবারও গোল উৎসব ঊষার। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ঊষাকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন নিলয়। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর ৪-২ করেন বাংলাদেশ এসসির রাফিউল।

খেলার তৃতীয় কোয়ার্টারের ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ঊষার ভারতীয় মোহাম্মদ শারিক। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৪৭ মিনিটে শারিক আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ঊষা এগিয়ে যায় ৬-২ গোলে। ৫৫ মিনিটে শারিকের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৫৯ মিনিটে ঊষার হয়ে ম্যাচের অষ্টম গোলটি করেন অনিকেত।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ