রোমানের জোড়ায় পুলিশকে উড়িয়ে দিয়েছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৪, ১৭:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৭:২২

দারুণ এক জয় দিয়ে প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্স পর্ব শুরু করেছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে রোমান সরকারের জোড়ায় বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলের ব্যবধানে হারায় আকাশী-নীলরা। অভিজ্ঞ মিডফিল্ডার রোমান সরকারের জোড়া গোল ছাড়াও আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং তিন ভারতীয় শিলানন্দ লারকা, ভেংকটেশ ডি কেচ ও আফফান ইউসুফ একটি করে গোল করেছেন।

ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। গোলমুখ উন্মুক্ত হয়েছে দ্বিতীয় কোয়ার্টারে। ১৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকটা পেনাল্টিও কর্নার আদায় করে নেয় তারা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হিটে গোলবঞ্চিত থাকে। ৪২ মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। আবাহনী এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। 

খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও চারটি গোল পায় আকাশি-নীল শিবির। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন রেজাউল করিম বাবু। ৫৩ মিনিটে রোমান সরকারের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ হয়েছে। ৫৭ ও ৫৮ মিনিটে বাকি দুই গোল করেন আবাহনীর ভেংকটেশ ও আফফান। তাতে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের