মালয়েশিয়ার সারির জোড়ায় মোহামেডানের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ এপ্রিল ২০২৪, ১৯:২০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯:২০

প্রিমিয়ার  হকি লিগের সুপার সিক্স পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং। মওলানা ভাসানী স্টেডিয়ামে সাদা-কালোরা ৬-৩ গোলে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।

শনিবার মোহামেডানের মালয়েশিয়ান রিক্রুট ফয়জাল বিন সারি জোড়া গোল করেছেন। এছাড়া রাসেল মাহমুদ জিমি, শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি একটি করে গোল করেছেন। অপরদিকে, বাংলাদেশ পুলিশ এসসির আহসান হাবিব এবং পাকিস্তানের ইহতিসাম আসলাম ও ভারতের দীপক প্যাটেল একটি করে গোল করেছেন।

এ জয়ে মোহামেডানের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ন থাকলো। খেলার ১৪ মিনিটে জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। ১৬ মিনিটে শিমুলের ফিল্ড গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করলে পুলিশের সঙ্গে মোহামেডানের গোল পার্থক্য দাঁড়ায় ৩-০। ৩৯ মিনিটে আসলামের ফিল্ড গোলে ব্যবধান কমায় পুলিশ। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হাবিব গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বীতার আভাস মেলে। কিন্তু শেষ ১০ মিনিটে আরও তিন গোল করে মোহামেডান ম্যাচটা নিজেদের আয়ত্তে নিয়েছে। ৫২ মিনিটে ফায়জাল সারির ফিল্ড গোলে ব্যবধানে ৪-২ করে তারা। ৫৫ মিনিটে ফায়জাল সারি পেনাল্টি কর্নার থেকে গোল পেলে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো শিবির। ৫৬ মিনিটে দীপক পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৫-৩ করেছেন। ম্যাচের একবারে অন্তিম মুহূর্তে মোহামেডান পেনাল্টি স্ট্রোক পায়। গোল করেন ফিতরি বিন সারি। তাতেই ৬-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম