সবুজের হ্যাটট্রিকে মোহামেডানকে হারিয়ে মেরিনার্সের ‘প্রতিশোধ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২০:০৭

দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপে খেলা জ্যাং জং হিয়ুনকে উড়িয়ে এনেছিল মোহামেডান স্পোর্টিং। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিয়ুন গোল করে সাদা কালোদের এগিয়েও নেন। তবে প্রিমিয়ার লিগে সুপার সিক্সের খেলাতে দলকে জেতাতে পারেননি। সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে মেরিনার ইয়াংস ঘুরে দাঁড়িয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে মোহামেডানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে।

সাদা কালোদের হয়ে কোরিয়ান জ্যাং জং ছাড়াও রাসেল মাহমুদ জিমি একটি গোল করেন। এই জয়ে লিগ জমিয়ে তুললো মেরিনার্স। মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে আনলো তারা। ১৩ খেলায় মোহামেডানের সংগ্রহ ৩২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে মেরিনার্সের সংগ্রহ ৩১ পয়েন্ট।

মওলানা ভাসানী স্টেডিয়ামে দারুণ শুরু অবশ্য পেয়েছিল মোহামেডানই। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জংয়ের লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর আড়মোড়া ভেঙে জেগে ওঠে মেরিনার্স। ২৮ থেকে ৫১তম মিনিটের মধ্যে তিন গোল দেয় তারা।

প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কাতর্কি হয় জিমির তিনটি পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজ দুটি এবং রাজিন্দর একটি গোল করেন। ৫৪ মিনিটে জিমির হিট ঠিকানা খুঁজে পেলে ম্যাচ জমে ওঠে। কিন্তু এর একটু পরই আবেদের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ ছাড়তে হয় জিমিকে। 

চলতি লিগে এ নিয়ে সবুজের গোল হলো ৩৩টি। সুপার সিক্সে টানা তৃতীয় জয় পেলো তার দল মেরিনার্স। আগের দুই ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ ও আবাহনীকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

সুপার সিক্সে টানা দুই জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেলো মোহামেডান। আগের দুই ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে হারানোর পর বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জিতেছিল তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের