৫ গোলের ম্যাচে ঊষাকে হারালো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ২২:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২২:০৭

বাংলা নববর্ষের প্রথম দিনে মোহামেডান হারলেও আবাহনী লিমিটেড জয় নিয়েই মাঠ ছেড়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দিনের দ্বিতীয় ম্যাচে আকাশী-নীল জার্সিধারীরা ৩-২ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্রকে।

উষা আজকের হারে শিরোপার রেস থেকে পিছিয়ে গেলো। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। সমান ম্যাচে মোহামেডানের ৩২ আর আবাহনী এবং মেরিনার্সের ৩১ করে। প্রতি দলের দুটি করে ম্যাচ এখনও বাকি। এখন শুধু মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের মধ্যেই চলবে শিরোপার লড়াই।

উষার ভারতীয় খেলোয়াড়রা পারিশ্রমিক পেয়ে আজকের ম্যাচে খেলেছে। দুই দফা পিছিয়ে পড়েও ম্যাচে সমতা এনেছে পুরান ঢাকার ক্লাবটি। শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারলে এক পয়েন্ট নিয়েই টার্ফ ছাড়ার সুযোগ ছিল তাদের সামনে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটে আবাহনীর রাকিবুল হাসান ফিল্ড গোল করেন। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে উষার আরশাদ আলী সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে আবাহনীর আশরাফুল পেনাল্টি কর্নার থেকে আবারও দলকে লিড এনে দেন। ওই কোয়ার্টারেই উষার তৈয়ব আলী সমতা আনেন। তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। শেষ কোয়ার্টারের প্রথম মিনিটে আফনান ইউসুফের ফিল্ড গোলে আবাহনী পুনরায় লিড নেয়। ম্যাচের বাকি সময় উষা গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়।

আগামীকাল লিগের একটি ম্যাচ রয়েছে। আবাহনী মুখোমুখি হবে অ্যাজাক্সের। আবাহনীর শেষ ম্যাচ মোহামেডানের বিপক্ষে ১৯ মে।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম