থাইল্যান্ডের পর হংকংকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৪, ২০:১৯আপডেট : ১৬ জুন ২০২৪, ২০:৪০

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারশেন) কাপে বাংলাদেশের মেয়েরা টানা দ্বিতীয় জয় পেয়েছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর আজ হংকং চায়না বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়দের এই টুর্নামেন্টে বাংলাদেশ শুরুতে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৩ মিনিটে হংকং চায়না এগিয়ে যায়। আক্রমণ থেকে অং হুই ইয়াও গোল করে দলকে এগিয়ে নেন।

আইরিন আক্তার রিয়া ২৯ মিনিটে আক্রমণ থেকে বাংলাদেশকে সমতায় ফেরান। ৫২ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। কনা আক্তার ব্যবধান ২-১ করেন। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে আনন্দে টার্ফ ছাড়ে লাল সবুজ দল। যে দলে চার জন ছাড়া বাকি সবাই বিকেএসপির।

১৮ জুন বাংলাদেশ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান