পিছিয়ে পড়েও থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৪, ১৬:৫০আপডেট : ১৯ জুন ২০২৪, ১৮:১০

শুরুতে ভয় ধরিয়ে দিয়েছিল থাইল্যান্ড। আগে গোল করে এএইচএফ জুনিয়র আসরে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু হকির এই টুর্নামেন্টে বাংলাদেশ পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় নিয়ে টার্ফ ছেড়েছে। বাংলাদেশ ৪-২ গোলে থাইল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে। তাতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। 

বুধবার সিঙ্গাপুরে ছেলেদের এই টুর্নামেন্টে থাইল্যান্ড ১১ মিনিটে গোল করে এগিয়ে যায়। থাউইচ্যাট ক্রাউইচ আক্রমণ থেকে গোলের সূচনা করেন। চার মিনিট পর বাংলাদেশ নিজেদের মুন্সিয়ানা দেখিয়ে সমতায় ফেরে। ১৫ মিনিটে  মোহাম্মদ আব্দুল্লাহ পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন। এরপর টানা গোল পেতেই থাকে লাল-সবুজ দল। ২৬ মিনিটে মোহাম্মদ ইসলাম আক্রমণ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৪০ মিনিটে শরীফ আমান দলের হয়ে তৃতীয় গোল করেন। এর ৮ মিনিট পর মোহাম্মদ হোসেন পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে চতুর্থ গোল করেন। শেষের দিকে অর্থাৎ ৫৬ মিনিটে থাইল্যান্ড দ্বিতীয় গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি।

২০ জুন গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ