হাসানের জোড়ায় চীনকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৪, ১৮:১৫আপডেট : ২৩ জুন ২০২৪, ১৯:২০

এএইচএফ জুনিয়র হকির গত আসরে বাংলাদেশ হয়েছিল চ্যাম্পিয়ন। ছেলেদের হকিতে এবারও ফেভারিট হয়ে খেলা শুরু করেছিল লাল সবুজ দল। আজ রবিবার ফাইনালে আরেক ফেভারিট চীনকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে জয়-হাসানরা। ফাইনালে বাংলাদেশ মোহাম্মদ হাসানের জোড়ায় ৪-২ গোলে হারিয়েছে চীনকে।

সিঙ্গাপুরে দিনের শুরুতে মেয়েরা রানার্সআপ হয়েছিল। বিকালে ছেলেরা শিরোপা লড়াইয়ে নেমে সফল হয়েছে। 

বাংলাদেশ ম্যাচের ২৭ মিনিটের মধ্যে তিন গোল করে নিজেদের মুন্সিয়ানা দেখায়। 
হাসান ২২ ও ২৭ মিনিটে আক্রমণ থেকে দুটি গোল করেন। মাঝে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে নিশানাভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন।

তিন গোলে পিছিয়ে থেকে চীন পাল্টা আক্রমণে ওঠে। দুই গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ায় তারা।

৩৩ মিনিটে লুও জিয়ালং আক্রমণ থেকে এক গোল করেন। ৪১ মিনিটে চেনজিয়ানঝেন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-২ করেন।

বাংলাদেশ এরপর আবার ব্যবধান বাড়ায়। তবে চতুর্থ গোল পেতে সময় লেগেছে। ৫৩ মিনিটে মোহাম্মদ জয় আক্রমণ থেকে গোল করে চীনকে আরও পিছিয়ে দেন।

শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে উৎসবের মেজাজে টার্ফ ছেড়েছে বাংলাদেশ। এখন চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলবে তারা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান