চীনের সঙ্গে ড্র করে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

আমিরুল ইসলাম মাথা চাপড়াতেই পারেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোলটি করতে পারলে বাংলাদেশের সামনে শুধু বিশ্বকাপে খেলাই নয়, জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হতো। দুর্ভাগ্য সেটি হলো না! চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশকে গ্রুপে তৃতীয় হয়ে পঞ্চম-থেকে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ অবশ্য অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড। সেক্ষেত্রে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হবে।

‘বি’ গ্রুপে চার ম্যাচে এক জয় ও দুই ড্র এবং এক হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে চীন চতুর্থ স্থানে, পাকিস্তান শীর্ষে। এরপরই আছে মালয়েশিয়া।

রবিবার ওমানের মাস্কটে চীনের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। বিল্ডআপ করে খেলার পাশাপাশি আক্রমণে ওঠার চেষ্টা করে একটি গোল করতে সমর্থ হয়েছে। বিপরীতে লং পাসে খেলে চীন একাধিক গোলের সুযোগ পেলেও একটির বেশি করতে পারেনি।

প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে চীনের দুটি গোলের চেষ্টা রুখে দিয়েছেন গোলকিপার মোহাম্মদ নয়ন। তৃতীয় কোয়ার্টারে এসে হয়েছে দুই গোল। ৪১ মিনিটে সতীর্থের পাসে মোহাম্মদ আলী জোরালো রিভার্স হিটে পোস্ট কাঁপান। ৪৮ মিনিটে ওয়াং ইবো পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরান। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করতে ব্যর্থ বাংলাদেশ। আমিরুল ইসলাম গোলকিপারের ডানদিক দিয়ে বাইরে মেরে সুযোগ নষ্ট করেছেন। শেষ মিনিটে খেলা আরও জমে ওঠে। পেনাল্টি কর্নার থেকে চীন পোস্ট ভেদ করলেও আম্পায়াররা সেটি বাতিল করে দেন। এ নিয়ে সময়ক্ষেপণ হলেও সিদ্ধান্ত বদল হয়নি। বাংলাদেশ শিবিরে তখন ড্রয়ের উল্লাস।

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ড্র করায় আমরা খুশি। তবে চীনের বিপক্ষে আমরা জিততে পারতাম। যেভাবে দল খেলেছে তাতে ভালো লেগেছে। আশা করছি থাইল্যান্ডের বিপক্ষে জিতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে আমাদের।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী