আমিরুল-রাকিবুলের হ্যাটট্রিকে চীনকে উড়িয়ে পঞ্চম বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫

আগের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ২০২৫ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বুধবার জুনিয়র এশিয়া কাপে স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে উড়িয়ে পঞ্চম হয়েছে মওদুদুর রহমান শুভর দল। আমিরুল ইসলাম ও রাকিবুল হাসান হ্যাটট্রিক করেছেন।

বুধবার ওমানের মাসকটে চীনের বিপক্ষে আধিপত্য করেছে বাংলাদেশ। তবে চীনও কম যায়নি। শেষ হাসিটা হেসেছে জয়-রকিরাই। প্রথম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রাকিবুল হাসান রিভার্স হিটে সহজেই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

১১ মিনিটে চীন সমতা আনে। চেনজিন সিন আক্রমণ থেকে সমতা ফেরান। ১৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জ্যাং জিলাং গোল করে চীনকে লিড এনে দেন।

দুই মিনিট পর আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন। ২৬ মিনিটে তিনি আবারও লক্ষ্যভেদ করে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন। চার মিনিট পর আমিরুল পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোল করে ব্যবধান আরও বাড়ান।

৪২ মিনিটে ঝ্যাং ঝিলাং ব্যবধান ৪-৩ করেন। ৫২ মিনিটে রাকিবুল দলকে পঞ্চম গোল উপহার দিয়ে দলের জয় সুনিশ্চিত করেন।

৬০ মিনিটে রাকিবুল আক্রমণ থেকে গোল করে চীনকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দিয়ে উৎসব শুরু করে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী